ক্রিকেট

বাংলাদেশ-ভারত দিল্লি ম্যাচে সন্ত্রাসী হামলার হুমকি

বাংলাদেশ-ভারত দিল্লি ম্যাচে সন্ত্রাসী হামলার হুমকি

সামনেই ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ ভারতের। সিরিজের সময়টাতে সন্ত্রাসী হামলার শিকার হতে পারে ভারতীয় ক্রিকেট দল। দিল্লিতে প্রথম টি-টুয়েন্টি ম্যাচেও হতে পারে হামলা। অল ইন্ডিয়া লস্কর-ই-তৈবার পাঠানো এক চিঠিতে এমন হুমকি দেয়া হয়েছে।

বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম ম্যাচটি হবে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। সেখানেই ভারতীয় দলের ওপর হামলা হতে পারে বলে হুমকি দেয়া হয়েছে।

৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি-টুয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে ভারতীয় ক্রিকেট দলকে হামলার হুমকি দিয়েছে কোঝিকোড় ভিত্তির সন্ত্রাসবাদী সংগঠন অল ইন্ডিয়া লস্কর-ই-তৈবা।

ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ’র সদরদপ্তরে হুমকির চিঠি পাঠানো হয়েছে।

বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) সতর্ক করেছে এনআইএ। এরপরই দেশটির ক্রিকেট দলের সদস্যদের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

হুমকির বিশেষ নিশানায় রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। এছাড়া সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ওপরেও হামলা হতে পারে বলে চিঠিতে হুমকি দেয়া হয়েছে। তবে চিঠিটি ভুয়া হতে পারে বলেও মনে করছে দিল্লি পুলিশ।

বিষয়:বাংলাদেশ -ভারত সিরিজ বাংলাদেশের ভারত সফর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…