চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ব্যাংকের ডিজি হচ্ছেন আহমেদ জামাল

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৮:২৭ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৮
অর্থনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর (ডিজি) পদে আহমেদ জামালকে নিয়োগ দেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে তিনি ব্যাংকের নির্বাহী পরিচালকের দায়িত্বে রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডেপুটি গভর্নর পড়ে নিয়োগের জন্য অর্থমন্ত্রণালয়ের সাথে যে চুক্তি হয়েছে, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর সেই চুক্তিতে গত বৃহস্পতিবারে সই করছেন আহমেদ জামাল। যা বর্তমানে রাষ্ট্রপতি আব্দুল হামিদের দপ্তরে রয়েছে। রাষ্ট্রপতি সই দেয়ার পরই নিয়োগ দেয়া হবে। ১৯৮৪ সালে আহমেদ জামাল সরাসরি সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকের চাকরিতে যোগদান করেছিলেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর মেয়াদ শেষ হয়ে গেছে। পরে তাকে উপদেষ্টা পদে নিয়োগ দেয়া হয়। তার শূন্য হওয়া এ পদে নিয়োগ দেয়ার জন্য জানুয়ারির প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আবেদন পত্র জমা দেয়ার সময় ছিল ১৮ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।

Banglabid

এরপর জানুয়ারির শেষদিকে ৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেয় এ সংক্রান্ত সার্চ কমিটি। প্রার্থীদের মধ্যে ছিলেন, বাংলাদেশ ব্যাংকের বর্তমান নির্বাহী পরিচালক মো. আবদুর রহিম, আহমেদ জামাল, মোহাম্মদ মাসুম কামাল ভূঁইয়া, মিজানুর রহমান জোদ্দার ও সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা। আর অন্য প্রার্থী হলেন, কর্মসংস্থান ব্যাংকের ডিএমডি কাজী আলমগীর।

এসব প্রার্থী থেকে বাছাই করে ওই কমিটি দুই জনের নাম সুপারিশ করে তা অর্থমন্ত্রণালয়ে পাঠায়। ওই দুজন থেকে একজনকে চূড়ান্ত করে ১ ফেব্রুয়ারি থেকে নিয়োগ দেয়ার কথা ছিল।

প্রার্থী বাছাইয়ের বা সার্চ কমিটির দায়িত্ব দেয়া হয় পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের নেতৃত্বাধীন একটি কমিটিকে। কমিটিতে সদস্য হিসাবে ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখদ, বিআইডিএসের মহাপরিচালক এস কে মুরশিদ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ফজলুল হক।

Reneta

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশনস বিভাগের মহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র আবুল কালাম আজাদ চ্যানেল আই অনলাইনকে বলেন, আহমেদ জামালকে ডেপুটি গভর্নর পদে নিয়োগের জন্য অর্থমন্ত্রণালয়ের সাথে যে চুক্তি হয়, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর সেই চুক্তিতে তিনি সই করছেন। চুক্তিটি বর্তমানে রাষ্ট্রপতির দপ্তরে রয়েছে বলে জানা গেছে। এখনও তিনি বাংলাদেশ ব্যাংকে আসেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৭১ আরোহীসহ রাশিয়ার বিমান বিধ্বস্ত

পরবর্তী

মেলায় পলাশ মাহবুবের ৭ বই

পরবর্তী

মেলায় পলাশ মাহবুবের ৭ বই

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার চাঞ্চল্যকর রুপা হত্যা মামলার রায়

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

সরকারি মনিটরিংয়ে আসছে কিন্ডারগার্টেন-ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয়

আগস্ট ১৯, ২০২৬

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT