প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্ব একনেক বৈঠকে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, জামালপুরে সৌর বিদ্যুৎ কেন্দ্র, ঢাকা মেডিকেল কলেজের ভবন নির্মাণসহ ১০টি প্রকল্পের মোট ব্যয় প্রায় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা। যেখানে সরকারের অর্থায়ন ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা। নানা পরিকল্পনা করে জ্বালানি সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।








