আন্তর্জাতিক

৭১ আরোহীসহ রাশিয়ার বিমান বিধ্বস্ত

৭১ আরোহীসহ রাশিয়ার বিমান বিধ্বস্ত

৭১ জন আরোহীসহ রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার রাজধানী মস্কোর দমোদেভো বিমানবন্দর থেকে ওরসক যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

দি গার্ডিয়ান জানায়, সারাটভ এয়ারলাইন্সের এএন-১৪৮ বিমানটি মস্কো থেকে ৬৫ জন যাত্রী ও ছয় জন ক্রু নিয়ে যাত্রা শুরু করে। উড্ডয়নের কিছুক্ষণ পর মস্কোর রামেনস্কি শহরে গিয়ে এটি বিধ্বস্ত হয়।

স্থানীয়রা জানায়, তারা দেখতে পায় একটি জ্বলন্ত বিমান আকাশ থেকে পড়ছে।

রাশিয়ার জরুরি সেবাপ্রদাণকারী একটি সংস্থা জানিয়েছে, দুর্ঘটনায় পড়া বিমানের ৭১ আরোহীর করোই বেঁচে থাকার সম্ভাবনা নেই।

বিষয়:মস্কো রাশিয়া রাশিয়ার বিমান বিধ্বস্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…