ক্রিকেট

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত

বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছেন, দর্শকরা স্ট্যান্ডে উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী বছরের গ্রীষ্মে নিজেদের ক্রিকেটসূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তাতে বাংলাদেশের জন্য আছে সুখবর। ২০২১ সালের মার্চে নিউজিল্যান্ডের মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষেও সিরিজ খেলবে নিউজিল্যান্ড।

ডানেডিনে ১৩ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে সফর। এরপর ১৭ মার্চ ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় ওয়ানডে। ২০১৯ সালে অল্পের জন্য এখানেই বন্দুকধারীর হামলা থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন তামিম-মুশফিকরা। সেখান থেকে ২০ মার্চ ওয়েলিংটনে হবে শেষ ওয়ানডে।

ওয়ানডে শেষে নেপিয়ারে যাবে দুই দল, ২৩ মার্চ সেখানে প্রথম টি-টুয়েন্টি হওয়ার কথা। এরপর ২৬ ও ২৮ মার্চে বাকি দুই টি-টুয়েন্টি হবে অকল্যান্ড এবং হ্যামিল্টনে।

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…