ক্রিকেট

বাংলাদেশ-নিউজিল্যান্ড-পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজটি হচ্ছে

বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত, ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলতে সম্মত হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেশটির গণমাধ্যমে খবর, বুধবার পিসিবির এক কর্মকর্তা ব্যাপারটি নিশ্চিত করেছেন।

কয়েকদিন আগে আইসিসির কনফারেন্সে টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব জানায় নিউজিল্যান্ড। সেপ্টেম্বর-অক্টোবরের সেই সিরিজে বাংলাদেশ এবং পাকিস্তানকে আমন্ত্রণ জানায় তারা।

সিরিজের সূচি অবশ্য জানায়নি নিউজিল্যান্ড। সেপ্টেম্বরের শেষদিকে হতে পারে খেলা।

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলার আগে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে সপ্তাহব্যাপী ক্যাম্প করবে বাংলাদেশ। সেখানকার স্থানীয় কয়েকটি দলের সাথে প্রস্তুতি টি-টুয়েন্টি ম্যাচও খেলার কথা রয়েছে টাইগারদের।

১৬ দলের অংশগ্রহণে অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টুয়েন্টি বিশ্বকাপের এবারের আসর।

বিষয়:ত্রিদেশীয় সিরিজ নিউজিল্যান্ড পাকিস্তান বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…