চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে অংশ নিতে বুধবার ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন ক্রিকেটাররা। বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলতে মাশরাফী-সাকিবদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

খেলোয়াড়দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আত্মবিশ্বাস নিয়ে খেলবে যে আমরাই জিতব। যদি, কি হয়, হারি, এসবকিছু মনে করবে না। সবসময় মনে করবে, আমরাই জিতব। তারপর যা হয় হবে। খেলায় হার-জিত থাকবেই, তবুও দেশের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, কোনো চাপ না নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে তোমাদের খেলা খেলো, একদিন আমরাও বিশ্বকাপ জিতব।

ক্রিকেটারদের যেকোনো সংকটময় মুহূর্তে আতঙ্কিত না হয়ে মাথা ঠাণ্ঠা রেখে কৌশল প্রয়োগেরও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

জাতীয় দলের ক্রিকেটাররা ছাড়াও এসময় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জাতীয় দলের কোচিং স্টাফ ও বিসিবি কর্মকর্তারাও সঙ্গে ছিলেন।

আগামী ৩০মে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। আসরে বাংলাদেশ প্রথমবার মাঠে নামবে ২ জুন। প্রতিপক্ষ সাউথ আফ্রিকা।

Reneta

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৫-১৭মে হবে সিরিজটি। এরপর টাইগাররা উড়াল দেবে ইংল্যান্ডে, বিশ্বকাপে খেলতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবাংলাদেশ ক্রিকেটবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে ডা. শফিকুর রহমান এমপি

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার দেরি করছে কেন? জামায়াত আমিরের প্রশ্ন

আগস্ট ৭, ২০২৬

জেনে নিন রাষ্ট্রপতি নির্বাচনের আদ্যোপান্ত

আগস্ট ৭, ২০২৬

হাসানের ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে কোন পথে হাঁটছে বাংলাদেশ?

আগস্ট ৭, ২০২৬

আসর মাতিয়ে আর বাড়ি ফেরা হলো না পেহেলী ভৈরবীর

আগস্ট ৭, ২০২৬

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT