ঢাকায় গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনায় কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে ফ্রান্স। একই সঙ্গে ঘটনার শিকারদের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে সাম্প্রতিক সময়ে একই রকম সন্ত্রাসী হামলার শিকার দেশটি।
গতকাল শুক্রবারের নির্মম ঘটনার পর আজ শনিবার পাঠানো এক বিবৃতিতে গুলশানে সন্ত্রাসী হামলায় শোক, সমবেদনা এবং পাশে থাকার অঙ্গীকার জানায় ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে সন্ত্রাসবাদকে বৈশ্বিক আঘাত হিসেবে বর্ণনা করে সর্বত্র তা মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা জোরদারে গুরুত্ব দিয়েছে ফ্রান্স।







