চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে জঙ্গি হামলায় আইএস সংযোগের প্রমাণ আছে: কেরি

পান্থ রহমান পান্থ রহমান
৭:১০ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশে জঙ্গি হামলা স্থানীয়রা ঘটালেও তাদের সঙ্গে আইএসের যোগাযোগের প্রমাণ আছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সংক্ষিপ্ত ঢাকা সফরে জন-বক্তৃতায় তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ এখন গোটা দুনিয়ার সমস্যা আর তার সমাধানে বাংলাদেশের পাশেই থাকবে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদ মোকাবেলায় গণতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মনে করেন তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর একদিনের সফরসূচির গুরুত্বপূর্ণ অংশ ছিলো সর্বস্তরের মানুষের উপস্থিতিতে দেওয়া বক্তৃতা। বক্তৃতায় বাংলাদেশের জঙ্গিদের সাথে আইএসের যোগাযোগের বিষয়টি ছাড়াও ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের অতীত, বর্তমান নিয়ে কথা বলার পাশাপাশি ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও ইতিবাচক আশার কথা বলেন তিনি।

জন কেরি বলেন, বিশ্বের অন্য অংশের মতো দক্ষিণ এশিয়ার সঙ্গেও আইএস এর যোগাযোগ থাকার প্রমাণ আছে। কিছুটা হলেও সেই যোগাযোগ এখানেও আছে। বাংলাদেশে যখন বলা হয় ‘হোম গ্রোন’ তার মানে এই যে, এখানে কোন বিদেশি জঙ্গি এসে হামলা করছে না। কিন্তু তার মানে এই নয় যে, তাদের সঙ্গে যোগাযোগ নেই। এ ধরণের সন্ত্রাসবাদ দমনে গণতন্ত্রই সব চেয়ে বেশি কার্যকর।

Banglabid

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, বাংলাদেশের সংস্কৃতি বিশ্বের অন্যতম শক্তিশালী এবং সমৃদ্ধশালী ও সুন্দর। এটাই সত্যিকার অর্থেই সোনার বাংলা।

একাত্তরে বাংলাদেশ ‘হত্যাকারীদের আক্রমণের শিকার’ হয়েছিলো উল্লেখ করে নিজের পাশে থাকার কথাও বলেন জন কেরি।

জন কেরি বলেন, একাত্তরকে ঘিরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন ছিলো। কিন্তু আমি গর্বিত যে, আমি ওই যুদ্ধের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের সঙ্গে ছিলাম।

Reneta

সন্ত্রাস কিংবা জঙ্গিবাদের কারণে উন্নয়ন অব্যাহত রাখা দুরূহ উল্লেখ করে তিনি বলেন, ‘অর্থ’ নিরাপত্তা চায়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, হলি আর্টিজান রেস্তোরাঁর হামলা ছিলো বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র। তারা বিশ্ব থেকে বাংলাদেশকে বিভক্ত করতে চেয়েছিলো। বিদেশি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য কিংবা ব্লগার হত্যাও তারই অংশ। ওরা সংস্কৃতির ওপর, ইতিহাসের ওপর হামলা চালায়। আমরা তাদের পরাজিত করছি এবং করবো। এ যাত্রায় আমরা বাংলাদেশের পাশেই থাকবো।

রানা প্লাজা এবং তাজরিন গার্মেন্টসের উদাহরণ দিয়ে কেরি বাংলাদেশে শ্রমিকদের অধিকারের বিষয়েও কথা বলেন। কথা বলেন, গণতন্ত্রের বিষয়ে।

জন কেরি বলেন, সন্ত্রাসবাদ দমনের মতো কঠিন সময়ে গণতন্ত্রই সব চেয়ে বেশি প্রয়োজন। আমরা মনে করি, আপনারা সুসাশনের ওপর জোর দেবেন। কেন না সন্ত্রাসবাদ দমনে তা জরুরি।

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বলেন, আমরা শুধু উন্নয়ন অংশীদার নই বরং বন্ধু। তার এ সফর সফল বলেও মন্তব্য করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জন কেরি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদার সঙ্গে কেরির সৌজন্য সাক্ষাত

পরবর্তী

ওয়ালশের নিয়োগের খবরে উচ্ছ্বসিত টিম টাইগার্স

পরবর্তী

ওয়ালশের নিয়োগের খবরে উচ্ছ্বসিত টিম টাইগার্স

ঢাকা ছাড়লেন জন কেরি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT