চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সড়ক নিরাপত্তায় কাজ করছে জাতিসংঘ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ন ২৪, সেপ্টেম্বর ২০১৯
অন্যান্য
A A

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন: সড়ক নিরাপত্তা বিধান এবং পরিবহনখাতে শৃঙ্খলা জোরদারকরণে সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বাধীন গঠিত কমিটির ১১১ দফা সুপারিশ নিয়ে কাজ করছে বিশ্বব্যাংকের সড়ক নিরাপত্তা বিষয়ক সেল।

মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব এবং এবং বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের বৈঠক শেষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন: জাতিসংঘ ও বিশ্বব্যাংক যৌথভাবে দেশে সড়ক দুর্ঘটনা রোধ এবং সড়ক নিরাপত্তায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। শীঘ্রই এ লক্ষ্যে প্রকল্প প্রণয়নসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিতে যাচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

এছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে ঝিনাইদহ থেকে যশোর হয়ে ভোমরা পর্যন্ত একশত ষাট কিলোমিটার সড়ক চারলেনে উন্নীত করা হবে।

এর আগে মন্ত্রণালয়ের অফিসকক্ষে জাতিসংঘ মহাসচিবের সড়ক নিরাপত্তা বিষয়ক বিশেষ দূত জ্যাঁ টডের নেতৃত্বে আট সদস্যের এক প্রতিনিধিদল মন্ত্রীর সাথে মতবিনিময় করেন। এসময় বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হার্টভিগ শ্যাফার উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, হাটিকমরুল থেকে ঝিনাইদহ পর্যন্ত একশ’ কিলোমিটার সড়ক এশিয়ান ইন্ফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সহায়তায় চারলেনে উন্নীত করা হবে। এ সড়কের ভোমরা পর্যন্ত অংশ উন্নয়নে সহায়তা দিবে বিশ্বব্যাংক।

Reneta

নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জাতিসংঘ ও বিশ্বব্যাংক আগামী তিন বছরের মধ্যে সড়ক নিরাপত্তায় দেশের জনগণকে দৃশ্যমান পরিবর্তন দেখাতে চায় বলে এসময় মন্ত্রী সাংবাদিকদের জানান।
এর আগে মন্ত্রীর সাথে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চীফ অব পার্টি মিজ ক্যাটি ক্রোয়েকের নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধিদল সাক্ষাত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরজাতিসংঘশাজাহান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি, সিরিঞ্জ সংকটে চাপ

এপ্রিল ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

এপ্রিল ১৬, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

এপ্রিল ১৬, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে জেদ্দায় সৌদি আরব-পাকিস্তান বৈঠক

এপ্রিল ১৬, ২০২৬

আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT