চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশের স্বার্থেই বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে জানতে হবে’

পরাগ আজিম পরাগ আজিম
১০:২৩ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন বাংলাদেশের স্বার্থেই বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে জানতে হবে। তাঁর ওপর লেখা বইয়ের প্রকাশনা উৎসবে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের দোসররাই বর্তমানে দেশে জঙ্গিবাদ তৈরী করছে।

সৈয়দ বদরুল আহসানের লেখা-‘শেখ মুজিবুর রহমান-ফ্রম রেবেল টু ফাউন্ডিং ফাদার’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয় শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্রে। বাঙ্গালির অধিকারের লড়াইয়ে মুজিব থেকে বঙ্গবন্ধু ও জাতির জনক হয়ে ওঠার এক অনবদ্য দলিল এই জীবনীগ্রন্থের প্রকাশক নয়াদিল্লীর নিয়গী বুকস। বাংলাদেশে বইটির একমাত্র পরিবেশক পাঠক সমাবেশ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইটি নিয়ে কথা বলেন বিশিষ্টজনরা।

মুহিত বলেন, ‘আমি বইটি যতটুকু পড়েছি, মোটামোটিভাবে বলা যায় বইটি সুখপাঠ্য। এই এতটুকু বইয়ের মধ্যে বঙ্গবন্ধুর রাজনৈতিক আত্মজীবনী বলা নিশ্চয় বড় কৃতিত্বের বিষয়। বইয়ের প্রতিটি লাইন, প্রতিটি অনুচ্ছেদ খুব সাবধানে পড়তে হয়।’সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘মহামানব বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনকে আমি এক কথায় বলবো এক এপিক জার্নি। গবেষণামূলক এই গ্রন্থে হয়ত তার সবটুকু প্রকাশ করা সম্ভব নয়। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন বহুমাত্রিক, ঘটনাবহুল ও ঝঞ্ঝাবিক্ষুব্ধ। ইংরেজি ভাষায় গ্রন্থ প্রকাশের ফলে ইংরেজি ভাষাভাষী তরুণরা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে, বুঝতে পারবে। দেশ-বিদেশে প্রচুর মানুষ এখন বঙ্গবন্ধুকে নিয়ে জানতে চায়।’

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে গল্প, কবিতা তো আর নেহায়েত কম লেখা হয়নি। তবে রাজনৈতিক আত্মজীবনীমূলক গ্রন্থ বলতে আমি বদরুল আহসানের বইটির কথা বিশেষভাবে উল্লেখ করব। লেখক অল্প পরিসরে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরেছেন।’

বঙ্গবন্ধুর জীবনের নানাদিক নিয়ে আরো গবেষণামূলক বই লেখা দরকার বলে মনে করেন সুধিজনরা।

ট্যাগ: বঙ্গবন্ধুর আত্মজীবনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিও অলিম্পিকে প্রথম সোনা জিতলেন মার্কিন শুটার

পরবর্তী

আমার বন্ধু তুষার

পরবর্তী

আমার বন্ধু তুষার

আটটি পৌরসভায় ভোটগ্রহণ চলছে

সর্বশেষ

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT