চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর আত্মজীবনীর দ্বিতীয় খণ্ড ‘কারাগারের রোজনামচা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ন ১৬, মার্চ ২০১৭
শিল্প সাহিত্য
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর দ্বিতীয় খণ্ড ‘কারাগারের রোজনামচা’ বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানাকে দেয়া হয়েছে।

বুধবার (১৫ মার্চ) বিকেলে গণভবনে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থটির দুটি কপি বঙ্গবন্ধুর দুই কন্যার হাতে তুলে দেন।

৩৩২ পৃষ্ঠার বইটিতে বঙ্গবন্ধুর ১৯৬৬ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত কারাস্মৃতি স্থান পেয়েছে। বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন উপলক্ষে আত্মজীবনীর এই দ্বিতীয় গ্রন্থটি ১৭ মার্চ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক জেল জীবন নিয়ে বইটি প্রকাশের উদ্যোগ নেয়ায় বাংলা একাডেমিকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী।

বইটি হাতে নিয়ে আবেগঘন কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু তার প্রতিদিনের রাজনৈতিক ও অন্যান্য কর্মকাণ্ডগুলো ডায়েরিতে লিপিবদ্ধ করতেন। এমনকি কারাজীবনেও তিনি এটা অনুশীলন করতেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৬৯ সালের ডিসেম্বরে কারাগার থেকে মুক্তি দেয়ার সময় পাকিস্তান সরকার বঙ্গবন্ধুর লেখা ছয়টি ডায়েরি জব্দ করে। পরে তার চারটি ফেরত দেয়।

Reneta

অবশিষ্ট দুইটি ডায়েরির একটি ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর স্পেশাল ব্রাঞ্চের সহযোগিতায় উদ্ধার করা হয় বলে জানান তিনি।

১৯৭১ ও ১৯৭৫ সালের বিভিন্ন সময় বঙ্গবন্ধুর বাড়িতে লুটপাটের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমার মা জাতির পিতার লেখা খাতাগুলো খুব যত্মসহ সংরক্ষণ করেছেন।

বঙ্গবন্ধুর সংরক্ষিত লেখাগুলো বই আকারে প্রকাশের প্রেক্ষাপট তুলে ধরেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর আত্মজীবনী লেখায় মরহুম বেবি মওদুদের কথা স্মরণ করেন শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর চীন সফর ও আগরতলা ষড়যন্ত্র মামলার নিয়ে সহসাই আত্মজীবনীর আরো দুটি খণ্ড প্রকাশ করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে প্রকাশিত প্রথম খণ্ড হলো ‘অসমাপ্ত আত্মজীবনী’।

বঙ্গবন্ধুর দ্বিতীয় আত্মজীবনী প্রকাশ প্রসঙ্গে শামসুজ্জামান খান বলেন, ‘কারাগারের রোজনামচা’ ১৭ মার্চ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং এরপর বাংলা একাডেমির বুক স্টলগুলোতে তা পাওয়া যাবে।

গণভবনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফখরুল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী এবং প্রেস সচিব ইহসানুল করিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারাগারের রোজনামচাবঙ্গবন্ধুবঙ্গবন্ধুর আত্মজীবনী
শেয়ারTweetPin

সর্বশেষ

মিয়ামির নতুন মাঠে প্রথম গোল মেসির, সুয়ারেজের গোলে পয়েন্ট বাঁচল

এপ্রিল ৫, ২০২৬

অ্যাটলেটিকোকে হারিয়ে রিয়াল থেকে ৭ পয়েন্ট এগোলো বার্সা

এপ্রিল ৫, ২০২৬

ইউক্রেনে হামলা জোরদার, নিহত ১৫

এপ্রিল ৫, ২০২৬
Environment TS

উত্তর-পূর্বাঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

এপ্রিল ৫, ২০২৬

জ্বালানি সংকটে আজ থেকে অফিস-ব্যাংকের নতুন সময়সূচি

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT