ক্রিকেট

বাংলাদেশের ম্যাচে ওয়ার্ন-মার্শকে স্মরণ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ওয়ার্ন ও মার্শের স্মরণে বাংলাদেশ ম্যাচে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ম্যাচে ওয়ার্ন ও মার্শকে স্মরণ করে ক্রিকেটাররা।. Channel i News – চ্যানেল আই নিউজ

২৪ ঘণ্টার মধ্যে দুই ক্রিকেট কিংবদন্তি ছেড়েছেন পৃথিবী। অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক-ব্যাটার রডনি মার্শের পর চিরবিদায় নিয়েছেন সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন। তাদের মহাপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিকেল তিনটায় মিরপুরে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টুয়েন্টি শুরুর আগে স্মরণ করা হবে ওয়ার্ন-মার্শকে। শ্রদ্ধা জানিয়ে পালন করা হবে এক মিনিট নীরবতা।

সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

নিউজিল্যান্ডের ডানেডিনে মেয়েদের বিশ্বকাপে বাংলাদেশ-সাউথ আফ্রিকা ম্যাচ শুরুর আগেও জানানো হয় শ্রদ্ধা। কালো ব্যাজ বাহুতে জড়িয়ে খেলছে দুই দল।

গত সপ্তাহে হার্ট অ্যাটাকে হাসপাতালে মৃত্যু হয় ৭৪ বছর বয়সী মার্শের। ১২ ঘণ্টাও পার না হতেই শুক্রবার রাতে খবর আসে ওয়ার্নের চলে যাওয়ার। থাইল‍্যান্ডে মারা গেছেন স্পিন জাদুকর ওয়ার্ন। ৫২ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারও হার্ট অ‍্যাটাকেই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

বিষয়:অস্ট্রেলিয়াওয়ার্ননারী বিশ্বকাপ ২০২২বাংলাদেশ-সাউথ আফ্রিকাবিসিবিমার্শ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…