চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের নতুন কোচ বলছেন, ‘আমার দল হবে সৃষ্টিশীল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

‘আমার দল হবে সৃষ্টিশীল। যেকোন চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। আন্তর্জাতিক ফুটবলে পজিশন ধরে রাখাটা আমার পছন্দ। যদিও ভিন্ন ভিন্ন শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আমাদের খেলতে হবে। হয়তো সবসময় তাই পজিশন ধরে রাখা সম্ভব হবে না।’

বুধবার ১১ মাসের চুক্তিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব দেয়া স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন। দলকে কেমন দেখতে চান জানতে চাওয়ার পর এভাবেই তার নিজের অবস্থান স্পষ্টভাবেই ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘আমি আমার খেলোয়াড়দের কাছে যে বার্তা পৌঁছাব সেটি হচ্ছে তাদেরকে বুঝতে হবে ভিন্ন পারিপার্শ্বিকতায় সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে গড়ে তুলতে হবে। এবং আমরা যে একটি পরিবর্তনের জন্য কাজ করছি তা উপলব্ধি করতে হবে।’

অতীতে কখনও জাতীয় দলের কোচের ভূমিকায় না থাকলেও হাভিয়ের বার্সেলোনার শাখা একাডেমির কোচের দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া, স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো আলাভেসের যুব এলিট একাডেমি এবং দুই বছর লা লিগার টেকনিক্যাল ডিরেক্টর পদে দায়িত্বরত ছিলেন। ২০১৩-২০১৫ সাল পর্যন্ত ভারতীয় ক্লাব স্পোর্টিং গোয়ার মূল দলের সহকারী কোচের দায়িত্ব সামলান।

নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর অঙ্গীকার করে তিনি বলেন, ‘পেশাদারিত্ব নিয়ে কাজ করে নিজের সেরাটা দেয়ার করব। ভারত, স্পেনের বিভিন্ন একাডেমি, লা লিগার অভিজ্ঞতা, এলিট একাডেমির সেরা পাঁচে এ কাজ করেছি।’

এশিয়া কাপে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তার সাফ উত্তর, ‘আমি ধাপে ধাপে আগাতে চাই। খেলোয়াড়দের আগে দেখতে চাই। মার্চে ফিফা উইন্ডো আছে। এরপর এশিয়ান কাপ বাছাই নিয়ে ভাবব। তবে অবশ্যই এশিয়া কাপে আমরা অত্যন্ত প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে যাব।’

Reneta

উপমহাদেশের ফুটবল অনুসরণ করা হাভিয়ের আরও বলেন, ‘ভারতে ৮ বছর ছিলাম। সাফ ফলো করেছি, ক্লাবগুলো সম্পর্কে জানি। বাংলাদেশের ফেডারেশন কাপ ও ইন্ডিপেন্ডেন্টস কাপের ভিডিও দেখেছি। প্রথমবারের মতো জাতীয় দলের দায়িত্ব একটা চ্যালেঞ্জ। আন্তর্জাতিক ম্যাচে ভালো পারফরম্যান্স করতে হবে। ছেলেদের পারফরম্যান্স তৈরি করাই আমার দায়িত্ব। তারপর সফলতা নিয়ে ভাববো।’

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে এই স্প্যানিশ কোচ বলেন, সত্যিকার অর্থে ট্রেনিংয়ের পরিবেশ লাগবে। পরিকল্পনা থাকতে হবে। তরুণদের আরও তৈরি করে উন্নতি করতে হবে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে এখন বাংলাদেশ ১৮৬তম স্থানে আছে। স্বল্প সময়ের দায়িত্বে র‍্যাঙ্কিংয়ে লাল-সবুজের দলকে কোন অবস্থানে দেখতে চান জানতে চাওয়া হলে হাভিয়েরের জবাব, ‘এক বছর পর কোন অবস্থানে থাকব তা এখনই বলা যাচ্ছে না। তবে অবশ্যই র‍্যাঙ্কিংয়ে উন্নতি আমাদের লক্ষ্য।’

অন্যদিকে সংবাদ সম্মেলনে বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ জানান, ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রিমিয়ার ফুটবল লিগ। লিগ শুরু হওয়ার আগেই হ্যাভিয়ের বিভিন্ন ক্লাবের প্রশিক্ষণ দেখতে যাবেন। সর্ব প্রথম আগামী শুক্রবার তিনি ঢাকা আবাহনী ক্লাবে যাবেন। এরপর লিগ শুরু হলে ভেন্যুতে ভেন্যুতে ঘুরে খেলা দেখবেন। বাংলাদেশে আসার আগে জাতীয় দলের কিছু ম্যাচের ভিডিও এবং সর্বশেষ দুই টুর্নামেন্টের কিছু ম্যাচ দেখেছেন। সেগুলো তার পর্যবেক্ষণ, খেলার মান ও খেলোয়াড়দের পছন্দ হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যাবরেরাবাফুফেলিড স্পোর্টসস্পেনহাভিয়ের
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT