বিনোদন

‘বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র’ পেল ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণ ও তরুণীরা একত্রিত হয়ে ছবি তুলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়া ১৫ সংগঠনের প্রতিনিধিদের হাতে সোমবার (২০ ডিসেম্বর) তুলে দেওয়া হল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরের ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’। এরমধ্যে পুরস্কার অর্জন করে ‘বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র’ নামের সংগঠনটি।

সোমবার সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মাঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের পঞ্চম আসরের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা ও সিআরআইয়ের চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়ের ধারণ করা বক্তব্য দেখানো হয় অনুষ্ঠানে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সিআরআইয়ের ট্রাস্ট্রি রাদওয়ান মুজিব সিদ্দিক। ‘বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র’ সংগঠনের পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠাতা সদস্য গিরিধর দে।

‘বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র’ ২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশের ইতিহাসের বিকৃতি রোধে ঐতিহাসিক দলিলাদি সংগ্রহ করে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বাংলাদেশ প্রতিষ্ঠাকালীন চেতনা বিকাশে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

জানা যায়, এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি ইতিহাস ভিত্তিক ছবি সংগ্রহ ও প্রকাশ করেছে সংগঠনটি। ভবিষ্যতে ডিজিটাল মিউজিয়াম চালু করতে চায় তারা। ফেসবুকে এই সংগঠনটির ফলোয়ার রয়েছে ১১ লাখ এবং তার প্রতিটি পোস্টের রিচ প্রায় ১ লাখ।

বিষয়:জয় বাংলা জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…