বাংলাদেশ

বাংলাদেশের আরেক বন্ধুর বিদায়

বাংলাদেশের আরেক বন্ধুর বিদায়

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল কেভি কৃষ্ণা রাও মারা গেছেন। শনিবার দিল্লির সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯২ বছর।

জেনারেল কৃষ্ণা রাওয়ের নেতৃত্বাধীন ব্রিগেড ১৯৭১ সালে বাঙালির মুক্তি সংগ্রামে অংশ নিয়ে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল শত্রুমুক্ত করতে ভূমিকা রাখে।

ওই যুদ্ধে বীরত্বের জন্য ভারতীয় সেনাবাহিনী থেকে পদক পান তিনি। ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দলিলে স্বাক্ষরের সময় তিনিও উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে।

বিষয়:জেনারেল কেভি কৃষ্ণা রাও বাংলাদেশ-ভারত মৈত্রী মুক্তিযুদ্ধ-মিত্র বাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…