ক্রিকেট

বাংলাদেশকে ২৮৭ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচের দৃশ্য, খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার ক্রিকেটাররা বাংলাদেশ দলের বিপক্ষে মাঠে প্রস্তুতি নিচ্ছেন, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম দুই ম্যাচে বাজে ব্যাটিংয়ের পর শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়েছে সফরকারীরা। বাংলাদেশ ২৭১ রান করলেই প্রথমবার হোয়াইটওয়াশ করবে লঙ্কানদের।

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে তামিম ইকবালের দল। শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা। অধিনায়ক কুশল পেরেরার সেঞ্চুরিতে লড়াকু পুঁজি পায় তারা।

‘দুই জীবন’ পেয়ে এ বাঁহাতি ওপেনার খেলেন ১২০ রানের ইনিংস। ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন ৯৯ বলে। শেষ পর্যন্ত ১২২ বলে ১১ চার ও এক ছক্কায় ১২০ রান করে শরিফুল ইসলামের বলে মাহমুদউল্লাহর দুর্দান্ত ক্যাচে আউট হয়ে সাজঘরে ফেরেন।

তার আগে দুটি ক্যাচ দিয়ে রক্ষা পান কুশল। ৭৯ রানে সাকিব আল হাসানের বলে মিডঅনে ক্যাচ তুলেছিলেন। ধরতে পারেননি আফিফ হোসেন ধ্রুব। ৯৯ রানে আরেকটি জীবন পান এ লঙ্কান। এবার মিডঅফে ক্যাচ ছাড়েন মাহমুদউল্লাহ।

১ রানে জীবন পাওয়া ধনঞ্জয়া ডি সিলভা ৫৫ রান করে থাকেন অপরাজিত। ধানুস্কা গুনাথিলাকার ব্যাট থেকে আসে ৩৯ রান।

বাংলাদেশের সফল বোলার তাসকিন আহমেদ। ৯ ওভারে ৪৬ রান খরচায় নিয়েছেন চারটি উইকেট। শরিফুল ইসলাম নিয়েছেন একটি উইকেট। বাকি সব বোলারই থাকেন উইকেটহীন।

বিষয়:তামিম তাসকিন নাঈম বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে লিটন সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…