চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে বার্তা দিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

উড়তে থাকা বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে মাটিতে নামিয়েছে শ্রীলঙ্কা। ফাইনালের আগের এই ম্যাচে পেস বোলিংয়ে ব্যাটসম্যানদের দৃষ্টিকটু দুর্বলতা ফুটে ওঠে। ২৭ জানুয়ারি প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিততে হলে এই দিকটি নিয়েই বেশি করে ভাবতে হবে স্বাগতিকদের।

বাংলাদেশ তিন জয় নিয়ে ফাইনাল খেলবে। শ্রীলঙ্কা দুই জয় নিয়ে।

বাংলাদেশ এদিন আগে ব্যাট করে ২৪ ওভারে ৮২ রানে অলআউট হয়। ওয়ানডেতে যা মাশরাফীদের নবম সর্বনিন্ম রান। শ্রীলঙ্কার বিপক্ষে এটি দ্বিতীয় সর্বনিম্ন। এর আগে একবার ২০০২ সালে এসএসসিতে ৭৬ রানে অলআউট হয়েছিল সাকিবরা। ওয়ানডেতে বাংলাদেশের সর্বনিন্ম রান ৫৮, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

বৃহস্পতিবার মিরপুরে শ্রীলঙ্কার দুই ওপেনার গুনাথিলাকা (৩৫) এবং থারাঙ্গা (৩৯) হেসেখেলে ১১.৫ ওভারে ম্যাচ শেষ করে আসেন।

ওয়ানডেতে এই নিয়ে ছয়বার ১০ উইকেটে জয় পেল শ্রীলঙ্কা। তার মধ্যে বাংলাদেশের বিপক্ষে তিনবার। উইকেটের দিক দিয়ে শ্রীলঙ্কার সবচেয়ে বড় জয় ইংল্যান্ডের বিপক্ষে। ১৬৭ রানের টার্গেটে ব্যাট করে ৯৭ বল হাতে রেখে জিতেছিল তারা।

এদিন তারা ২২৯ বল হাতে রেখে জয় পায়। টার্গেট ৮৩ হওয়ায় এটি তাদের ষষ্ঠ বড় জয়।

বাংলাদেশ শুরু থেকে উইকেট হারাতে থাকে। ওপেনার বিজয় রানের খাতা খোলার আগেই পথ ধরেন। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে সুরঙ্গা লাকমাল তাকে বোল্ড করেন। আগের তিন ম্যাচে যথাক্রমে ১৯, ৩৫ এবং ১ করেছিলেন। এরপর রানআউট হন ইনফর্ম ব্যাটসম্যান সাকিব (৮)।

তিন ম্যাচে টানা অর্ধশতক করা তামিম এদিন ৫ রান করে ফেরেন। লাকমালের বলে গুনাথিলাকার হাতে ক্যাচ দেন। রিয়াদ ফেরেন দায়িত্বজ্ঞানহীন শট খেলে। লাকমালের পরিষ্কার ফাঁদে পা দেন। ডিপফাইন লেগে ফিল্ডার রেখে শট বল করেন। রিয়াদ (৭) পুল করতে যেয়ে সেখানেই ক্যাচ তুলে দেন! মুশফিকের সঙ্গে তার জুটি ১৮ রান পর্যন্ত স্থায়ী হয়।

মুশফিক ৫৬ বলে ২৬ করে বিদায় নেন। এরপর সর্বোচ্চ রান সাব্বিরের, ১০। আবুল হাসান রাজু ৭,  নাসির ৩, মাশরাফী ১ এবং রুবেল ০ রানে ফেরেন।

লঙ্কান পেসার সুরঙ্গা লাকমাল ৭ ওভারে ২১ রান দিয়ে তিন উইকেট নেন। দুশমন্ত চামিরা ৫ ওভারে ৬ রান দিয়ে দুজনকে ফেরান। আরেক পেসার থিসারা পেরেরা দুই উইকেট নিতে ৬ ওভারে ২৭ রান দেন। হাত ঘোরানো একমাত্র স্পিনার লক্ষ্মণ সান্দাকান দুই উইকেট নেন ২৪ রান খরচায়। তিনি ৬ ওভার বল করেন।

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পদ্মাবত’ দেখে আন্দোলনকারীদের লজ্জা পাওয়া উচিত!

পরবর্তী

পঞ্চাশ ছুঁতে মোস্তাফিজের অপেক্ষা বাড়ল

পরবর্তী

পঞ্চাশ ছুঁতে মোস্তাফিজের অপেক্ষা বাড়ল

বিএনপি

খালেদা জিয়ার একটি দুর্নীতি মামলার রায় ৮ ফেব্রুয়ারি

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT