বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন জেলাগুলোর চলমান এইচএসসি পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদি আমিন।
তিনি বলেন, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতি এবং শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলোতে ১৬ জুলাই পর্যন্ত নির্ধারিত সব এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন।
বন্যার কারণে ইতোমধ্যে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে এবং অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের দুর্ভোগ এড়াতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

