অন্যান্য

বহুবিবাহ প্রশ্নে হাইকোর্টের রুল

ঢাকার হাইকোর্ট ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার হাইকোর্ট ভবনের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও গাড়ির সারি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পুরুষের বহুবিবাহের ক্ষেত্রে কেবলমাত্র অনুমতি নেয়ার বিদ্যমান পদ্ধতিই নয়, বহুবিবাহের ক্ষেত্রে সমঅধিকার নিশ্চিতের নিশ্চয়তা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

এছাড়াও বহুবিবাহ বিষয়ে কেন নীতিমালা করার নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এই রুল জারি করেছেন।

আইন সচিব ও ধর্ম মন্ত্রণালয়ের সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইশরাত হাসান ও জামিউল হক ফয়সাল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান গত ১৩ ডিসেম্বর হাইকোর্টে এই রিটটি করেন।

বিষয়:রুল হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…