চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বসিলায় নিহতরা জেএমবি জঙ্গি: র‌্যাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর বসিলা মেট্রো হাউজিং এলাকার জঙ্গি আস্তানায় নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য ছিলেন বলে দাবি করেছে র‌্যাব।

সোমবারের ওই ঘটনায় অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-২ এর কোম্পানী কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী বিষয়টি চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Banglabid

তিনি বলেন, আস্তানায় অভিযানে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তারা জেএমবির সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় র‌্যাব-২ এর ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা (নং- ১২৭) দায়ের করেন। সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

ঘটনার দিন জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক ওহাব, কেয়ারটেকার সোহাগ ও তার স্ত্রী মৌসুমী এবং মসজিদের ইমাম ইউসুফকে আটক করা হয়েছিল।

Reneta

তাদের বিষয়ে মহিউদ্দিন ফারুকী বলেন, তাদেরকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি, তবে এখনো জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় কোনো ধরনের সংশ্লিষ্টতা পাওয়া গেলে পরবর্তিতে তাদেরকেও আসামি করা হবে।

সোমবার রাজধানীর বসিলার মেট্রো হাউজিং এলাকার জঙ্গি আস্তানায় র‌্যাবের ১৪ ঘণ্টা ধরে চলা অভিযানে ২ জঙ্গি নিহত হয়। আস্তানা থেকে ২টি বিদেশী পিস্তল ও ৪টি অবিস্ফোরিত আইইডি উদ্ধার করা হয়।

নিহতদের পরিচয়ের বিষয়ে র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, বিস্ফোরণে মরদেহগুলো ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। সিআইডির ফরেনসিক টিম মরদেহের ভিসেরা ও নমুনা সংগ্রহ করেছে। পরীক্ষার পর তাদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বসিলাবসিলায় জঙ্গি আস্তানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপে আত্মবিশ্বাস নিয়ে খেলতে বললেন প্রধানমন্ত্রী

পরবর্তী

রমজানে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সময়সূচি

পরবর্তী
রমজানে

রমজানে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সময়সূচি

জাবির সঙ্গে ডিএসই’র সমঝোতা চুক্তি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT