চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বসবাসের অনুপযোগী শহরের তালিকায় ঢাকা তৃতীয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

বিশ্বে বসবাসের সবচেয়ে অনুপযোগী শহরের তালিকায় ঢাকা তৃতীয় অবস্থানে রয়েছে। গত বছর এই তালিকায় ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। 

গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) এর ২০১৯ সালের ১৪০টি শহরের তালিকায় ঢাকার অবস্থান তাই ১৩৮তম।

তবে বাসযোগ্য শহরের তালিকায় এ বছর দ্বিতীয়বারের মতো মেলবোর্নকে টপকে শীর্ষস্থান দখল করেছে ইউরোপের দেশ অস্ট্রিয়ার ভিয়েনা। 

সিএনএন জানায়, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য প্রথমস্থান দখল করেছে ভিয়েনা।

এর আগে এক টানা সাতবছর প্রথমস্থানে ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটি। গতবছর এমন দিনে ভিয়েনা যখন শহরটিকে পেছনে ফেলে দেয়, তখনই সবাই আবাক হয়ে যায়। এবারও দ্বিতীয় স্থানে মেলবোর্ন।

এছাড়া শীর্ষ পাঁচের মধ্যে অস্ট্রেলিয়ারই আরেকটি শহর আছে। বাসযোগ্য তৃতীয় শহর সিডনি। এরপর চারে স্থান পেয়েছে জাপানের ওসাকা। পাঁচে কানাডার ক্যালগরি।

Reneta

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, বিশ্বের ১৪০টি শহরকে বাছাই করে বিভিন্ন বিষয়ের ভিত্তিতে ইতিবাচক ও নেতিবাচক অবস্থান র‌্যাংকিং করেছে ইআইইউ। শহরগুলোর রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা, অপরাধ, শিক্ষা, স্বাস্থ্যসেবা প্রাপ্তি ইত্যাদির ওপর ভিত্তি করে এই সূচক প্রকাশ করেছে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান।

তালিকাটির সবচেয়ে শেষে রয়েছে (১৪০তম) যুদ্ধবিধ্বস্ত সিরিয়া।

বাসযোগ্য শহরের তালিকায় ছয় নম্বরে আছে কানাডার ভ্যানকোভার, সাতে যৌথভাবে টরন্টো এবং জাপানের টোকিও। আটে ডেনমার্কের কোপেনহেগেন এবং দশে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড।

এ হিসেবে দেখা গেছে, বাসযোগ্য শহরের শীর্ষ দশের মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা এবং জাপানেরই আধিপত্য বেশি। একেকটি দেশ তিনটি এবং দুইটি করে শহর নিয়ে এগিয়ে আছে।

অন্যদিকে তালিকার একদম শেষের দিকে থাকা অর্থাৎ বিশ্বের স্বল্পতম বাসযোগ্য বা সবচেয়ে বেশি বসবাস অনুপযোগী শহর হলো মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত শহর সিরিয়া।

সবচেয়ে বেশি বসবাস অনুপযোগী শীর্ষ ১০টি দেশের মধ্যে দ্বিতীয় নাইজেরিয়ার লাগোস, তৃতীয় ঢাকা, চারে লিবিয়ার ত্রিপলি, পাঁচে পাকিস্তানের করাচি, ছয়ে পাপুয়া নিউগিনির পোর্ট মোরসবি, সাতে জিম্বাবুয়ের হারারে, আটে ক্যামেরুনের ডাউলালা, নয়ে আলজেরিয়ার আলজিয়ার্স এবং দশে ভেনিজুয়েলার কারাকাস।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকাবসবাসের অনুপযোগী শহর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজকীয় আয়োজনে ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন উদ্বোধন

মে ১৩, ২০২৬

নবজাতককে ভুলবশত জলাতঙ্কের টিকা

মে ১৩, ২০২৬

মারা গেছেন অভিনেতা দিলীপ রাজ

মে ১৩, ২০২৬

মানুষের দুঃখ থেকেই কিন্তু সৃজনের সৃষ্টি

মে ১৩, ২০২৬

কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT