চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বল হাতেও দুর্দান্ত সাকিব, নিলেন ৩ উইকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাট হাতে ৭৪ রানের ঝড়ো ইনিংস। বোলিংয়ে এসে শুরুর ডেলিভারিতেই উইকেট। নিজেকে ফিরে পাচ্ছেন সাকিব আল হাসান! জিম্বাবুয়ে সফরে প্রস্তুতি ম্যাচে বাঁহাতি স্পিনার ৩৪ রানে শিকার করেছেন ৩ উইকেট।

দুই দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে দারুণ করেছেন সাকিব। পুরো দলের ব্যাটিং-বোলিং অনুশীলনও হয়েছে জুতসই।

হারারেতে রোববার ম্যাচের দ্বিতীয় দিনে জিম্বাবুয়ের নির্বাচিত একাদশ গুটিয়ে যায় ২০২ রানে। ১১১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছেন তামিম ইকবাল ও সাদমান ইসলাম।

Banglabid

চোটের কারণে প্রথম ইনিংসে ব্যাট করেননি তামিম। সাদমানের সঙ্গী হয়েছিলেন সাইফ হাসান। করেছিলেন অসাধারণ এক ফিফটি।

টেস্টের লড়াইয়ে নামার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচের খেলা বাকি রয়েছে ১৫ ওভারের মতো। জিম্বাবুয়ে একাদশ ৭৪.৫ ওভার ব্যাটিং করেছে।

সর্বোচ্চ ৫৮ রান আসে টিমিসেন মারুমার ব্যাট থেকে। সাকিব ছাড়াও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ৩ উইকেট।

Reneta

শরিফুল ইসলাম ২টি, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন নেন একটি করে উইকেট।

শনিবার ম্যাচের প্রথমদিন বাংলাদেশ ২ উইকেট হারিয়ে তুলেছিল ৩১৩ রান। দ্বিতীয় দিন স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় মুমিনুল হকের দল।

সিরিজের একমাত্র টেস্টটি শুরু হবে ৭ জুলাই। পরে বাংলাদেশ ও জিম্বাবুয়ে মুখোমুখি হবে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচের সিরিজে। সব খেলাই হারারেতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়েবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টসসাকিবসাদমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরও প্রস্তুতির প্রয়োজন ছিল

পরবর্তী

বান্নাহ’র হাত ধরে এবার অভিনয়ে ‘ফুড ব্লগার’ রাফসান

পরবর্তী

বান্নাহ’র হাত ধরে এবার অভিনয়ে 'ফুড ব্লগার' রাফসান

প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সে ‘আত্মবিশ্বাসী’ বাংলাদেশ

সর্বশেষ

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার মঞ্চে আসছে বিশ্বখ্যাত সেই ‘দ্য আলকেমিস্ট’

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬

কঠিন এই সময়ে মেসির স্বস্তির জায়গা কোথায়, জানালেন মিয়ামি কোচ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT