চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বল বয়কে র‌্যাকেট ছুঁড়ে ক্ষমা চাইলেন কিরগিওস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদালের বিপক্ষে নাটকীয়ভাবে হেরে মেজাজ হারিয়েছেন নিক কিরগিওস। প্রথম দুই সেটে ১-১এ সমতার পর শেষ সেটে হেরে র‌্যাকেট ছুঁড়ে মারেন অস্ট্রেলিয়ান তারকা। যেটি যেয়ে বল বয়কে আঘাত করে, পরে অবশ্য ক্ষমা চেয়েছে তিনি।

সেমিতে ওঠার লড়াইয়ে গত অস্ট্রেলিয়ান ওপেনে গ্র্যান্ড স্লামজয়ী ৩৫ বর্ষী নাদালের বিপক্ষে তিন ঘণ্টা লড়ে ৭-৬, ৬-৭ ও ৬-৪ সেটে হেরেছেন ২৬ বর্ষী অজি।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নাদালকে টক্কর দিতে একটি র‌্যাকেট ভেঙেছেন কিরগিওস। একসময় মেজাজ হারান। র‌্যাকেট ছুঁড়ে মারেন। পরে সেই বল বয়কে খুঁজে বের করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন, সঙ্গে ক্ষমা চেয়েছেন। টুর্নামেন্টে খেলা একটি র‌্যাকেটও উপহার দেয়ার কথা জানায় কিরগিওস।

‘র‍্যাকেটের ঘটনার জন্য দুঃখিত! এটি সম্পূর্ণ দুর্ঘটনা, আপনি ঠিক আছেন? আপনাকে একটি র‌্যাকেট পাঠাতে পারি, যদি আপনি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ক্ষমা করেন।’

শেষ খবর, সেই পোস্টে ক্ষমাপ্রার্থনা গ্রহণ করে র‌্যাকেট হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন বল বয়।

হারের পর কথা বলেছেন কিরগিওস, ‘বল বয়কে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। কেবল র‌্যাকেট ছুঁড়ে মেরেছিলাম। র‌্যাকেটটি তার কাছাকাছি কোথাও পড়েনি। দুর্ভাগ্যবশত বাউন্স করে সেটি তাকে আঘাত করে। আমি এক মিলিয়নবার এমন র‌্যাকেট ছুঁড়লেও হয়ত এভাবে বাউন্স করে কাউকে আঘাত করবে না। এটি কেবলই একটি দুর্ঘটনা।’

Reneta

গত সপ্তাহে আলেক্সান্ডার জভেরেভও এমন কাণ্ড ঘটিয়েছেন। আম্পায়ারের চেয়ারকে লক্ষ্য করে র‌্যাকেট ছুঁড়ে মারার পর গালাগালি করেন। পরে ক্ষমা চেয়েছেন ২৪ বর্ষী জার্মানও।

ঘটনা টেনে নাদাল ম্যাচ শেষে বলেছেন, ‘যেহেতু এরকম পরিস্থিতি প্রায়ই ঘটছে, এটিপির বিষয়গুলো পর্যালোচনা করা উচিত এবং সিদ্ধান্ত নেয়া উচিত। আজকের ঠিক কী ঘটেছে তা আমি দেখিনি, তাই এ ব্যাপারে কোনো মতামত দিতে পারছি না। আশা করি খুব খারাপ কিছু ঘটেনি। কারণ আমি আগামীতে কিরগিওসকে সেরা হিসেবে দেখতে চাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্ডিয়ান ওয়েলসকিরগিওসনাদাললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT