চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউড তারকাদের ভাই-বোন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৫ পূর্বাহ্ণ ২৯, আগস্ট ২০১৫
বিনোদন
A A

বলিউড ইন্ডাস্ট্রিতে পরিবার সম্পর্কটা খুব জোরালো ভাবে দেখা যায়। পরিবার হিসেবে দীর্ঘ সময় ধরে বচ্চন, কাপুর আর খান পরিবার বলিউডে সাম্রাজ্য চালাচ্ছেন। পরিবারের আদর্শে এক প্রজন্ম আরেক প্রজন্মকে ছেড়ে দিচ্ছে নিজের জায়গা। তাই একই পরিবারের ভাই বোন প্রতিযোগী হয়ে কাজ করলেও তাদের সম্পর্কে চির ধরছে না এতটুকুও।

ভাই-বোনের সম্পর্ককে ভালোবাসার দৃঢ় বন্ধনে আটকে রাখেন তারা। বলিউডের এমন সুপারহিট তারকা আছেন যারা কিনা  ভাই-বোনের সম্পর্কটি খুব দায়িত্বের সঙ্গেই আগলে রাখেন।

সাইফ আলী খান-সোহা আলী খান: বলিউড ইন্ডাস্ট্রিতে সাইফ আলী খান ও সোহা আলী খান’র ভাই-বোন সম্পর্কটা খুবই মধুর। ভাই সাইফের সুখে-দুখে সবসময় পাশে থাকেন সোহা। সাইফ যখন কারিনাকে বিয়ে করেন তখন মিডিয়াপাড়ায় অনেক গুঞ্জন উঠে। ওই সময় সোহা ভাইকে সাপোর্ট দিয়ে কারিনাকে ভাবি মেনে নিয়েছে। তেমনি ভালোবাসার মানুষের হাতে বোনকে তুলে দিতে এতোটুকু দ্বিধা করেননি সাইফ। নিজে দাঁড়িয়ে থেকে বোনকে বিয়ে দিয়েছেন তিনি।

একতা কাপুর-তুষার কাপুর: একতা কাপুর ও তুষার কাপুরের সম্পর্কটা খুব বেশি মধুর। বোন একতা টিভি নাটক ও সিনেমার পরিচালক। ভাই তুষার কাপুর হিট অভিনেতা। বোনের বেশিরভাগ ছবিতে তুষার কাপুর দেখা যায়। ভাই বোনের একজনও বিয়ে পিঁড়িতে না বসলেও যেন কোনো অনুষ্ঠানে বা কঠিন সিদ্ধান্তে ভাই বোনকে একসঙ্গে দেখা যায়।

কারিশমা কাপুর-কারিনা কাপুর: কারিশমা কাপুর যখন সিনেমা জগতে অভিষেক ঘটে তখন কারিনা কাপুর অনেক ছোট। বড় বোনের অভিনয় দেখে নায়িকার হওয়ার স্বপ্ন দেখেছেন কারিনা। কারিশমার ডিভোর্স’র পর সবচেয়ে বেশি বোনের পাশে থেকেছেন কারিনা।

সালমান খান-অর্পিতা খান: অর্পিতার জমজমাট বিয়ের অনুষ্ঠানটি হয়তো সবারই মনে আছে। আর্পিতা পালক মেয়ে হলেও খান পরিবার কখনো বুঝতে দেয়নি অর্পিতাকে। বিয়ের আগে ও পরে বোনের ভালো মন্দ সব কিছুর খোঁজখবর রাখেন সালমান খান। বিয়ের সময় বোনকে ভালোবেসে একটি ফ্ল্যার্ট ও একটি গাড়ি উপহার দিয়েছিলেন ভাই সালমান খান।

Reneta

ফারহান আকতার-জয়া আকতার: দু’জনই সিনেমা নির্মাণে ব্যাপক জনপ্রিয়। জয়া ও ফারহান সিনেমা নির্মাণের পাশাপাশি ভাই বোনের সম্পর্কটা খুব বেশি দায়িত্বের। দায়িত্বের সঙ্গে একে অন্যের কাজে সব সময় পাশে থাকেন তারা।

রণবীর কাপুর-ঋদ্ধিমা কাপুর: ভাই রকস্টার। কিন্তু বোন সিনে দুনিয়ার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ নেই। তারপরও সম্পর্কে এতোটুকু ফাটল ধরেনি রণবীর কাপুর ও ঋদ্ধিমা কাপুরের। তাদের ভাই-বোনের সম্পর্কটা খুব বেশি বন্ধুত্বপূর্ণ। ঋদ্ধিমার বিয়ে হলে গেলেও রণবীরের যেকোনো অনুষ্ঠানে হাজির হয়ে যায় বোন। আর সবচেয়ে বড় বিষয় হলো ক্যাটরিনাকে ভাইয়ের বউ বানাতে একেবারে আপত্তি নেই ঋদ্ধিমার।

অভিষেক বচ্চন-শোয়েতা নন্দা: বচ্চন পরিবারের প্রজন্ম অভিষেক ও শোয়েতা। অভিষেক বাবা মায়ের মতো সিনে দুনিয়ার নিজেকে জরালেও শোয়েতা সবসময় ছিলেন আড়ালে তারপরও ভাই-বোনের সম্পর্কটা খুব বেশি মধুর।

ভাইয়ের যে কোনো সমস্যায় বোন শোয়েতায় এগিয়ে যান সবার আগে। আর ভাই হিসেবেও সঠিক দায়িত্বগুলো সবসময় পালন করেন ছোটা বচ্চন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT