চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউড অভিনেতা টম আল্টার আর নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
টম আটলার

টম আটলার

মার্কিন বংশোদ্ভুত বলিউড অভিনেতা টম আল্টার (৬৭) আর নেই। ৩০ সেপ্টেম্বর শনিবার মুম্বাইয়ে তার নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি ত্বকের এক ধরণের ক্যানসারে ভুগছিলেন।

শনিবার সকালে তার পরিবারের পক্ষ থেকে বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা দেন তার ছেলে জেমী আলটার। তিনি বলেন, পরিবারের সদস্যদের ও আত্মীয়দের উপস্থিতিতে টম আল্টারের মৃত্যু ঘটে।

১৯৭৬ সালে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন। অতিথি চরিত্রে অভিনয় দিয়ে আত্মপ্রকাশ করলেও পরবর্তীতে তিনি পুরোদস্তুর কাজ শুরু করে দেন বলিউডে। শুধু বড় পর্দায় নয়, কাজ করেছেন ছোট পর্দায়ও।

বিখ্যাত টেলিভিশন শো’র মধ্যে রয়েছে শক্তিমান, ক্যাপ্টেন ভিয়ম, দ্য গ্রেট মারাঠাসহ আরও অনেক জনপ্রিয় অনুষ্ঠান। লেখালেখি এবং ছবি পরিচালনাতেও যুক্ত ছিলেন। তার অভিনীত ছবির মধ্যে রয়েছে আশিকি (১৯৯০), সরদার, গান্ধী, ভীর জারা, দেশ-পারদেশসহ আরও অনেক ছবি। বলিউডে বিশেষ অবদানের জন্য তিনি ২০০৮ সালে ভারত সরকারের কাছে থেকে সম্মানজনক ‘পদ্মশ্রী পদক’ লাভ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে জেমী আলটার এবং কন্যা আফসানকে রেখে যান। আগামী সপ্তাহে মুম্বাইয়ের মালাবার হিলে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা: ওবায়দুল কাদের

পরবর্তী

এবার অক্সফোর্ড থেকে সরানো হলো সু চি’র প্রতিকৃতি

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এবার অক্সফোর্ড থেকে সরানো হলো সু চি’র প্রতিকৃতি

দুর্গা পূজার শেষ দিন, মা দুর্গার বিদায়, ভক্তদের আবেগঘন মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেবী দুর্গার বিদায়ে মণ্ডপে মণ্ডপে বেদনার সুর

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT