চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে নারীর দাপট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ন ০৮, মার্চ ২০১৯
বিনোদন
A A

নারীদের জয়জয়কার এখন সারাবিশ্ব জুড়ে। আর সেক্ষেত্রে পিছিয়ে নেই বলিউডের নারীরাও। যদিও এখনো আমাদের সমাজের যে কোন ক্ষেত্রই পুরুষশাসিত। তবে নারীদের অবদানও কম নেই কাজের ক্ষেত্রে।

বহুকাল থেকেই বলিউডে রাজ করে আসছে নায়করা। কিন্তু সেই অবস্থা পাল্টে যাচ্ছে এখন। প্রতি বছরই সেখানে নির্মিত হচ্ছে নারী কেন্দ্রিক ছবি। এমনকি বক্স অফিসেও নিয়মিত দাপট দেখাচ্ছে তাদের ছবি। যাদের হাত ধরে পাল্টে যাচ্ছে বলিউডে নারীর অবস্থান:

দীপিকা পাডুকোন- বর্তমান সময়ে বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে প্রথম স্থান অধিকারী অভিনেত্রী দীপিকা পাডুকোন। ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন ‘পদ্মাবত’ খ্যাত এই অভিনেত্রী। এরপর থেকে তাকে আর ঘুরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে অভিনয় করে সকলের হৃদয় জয় করে নিয়েছেন দীপিকা। সেই সাথে বক্স অফিসেও দাপট অব্যাহত রেখেছেন এই অভিনেত্রী।

প্রিয়াঙ্কা চোপড়া- বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যিনি এখন হলিউডেও সমান জনপ্রিয় হয়ে উঠেছেন তার অভিনয় ও যোগ্যতার মাধ্যমে। তিনি এমন একজন অভিনেত্রী যিনি তার কাজ ও যোগ্যতা দ্বারা অনেকেই অনুপ্রেরণায় পরিনত হয়েছেন।

কারিনা কাপুর- বলিউডের অন্যতম সেনসেশন হলেন কারিনা কাপুর। বলিউডে বর্তমানে খুব নিয়মিত না হলেও, সন্তান তৈমুরের জন্মের পরও তিনি পর্দায় এসে মাত করেছিলেন। বর্তমানে সংসার ও অভিনয় দুটোই একসঙ্গে সামলাচ্ছেন কারিনা।

আলিয়া ভাট- বয়সে অন্যান্য অভিনেত্রীদের তুলনায় ছোট হলেও বলিউডের টপ নায়িকাদের তালিকায় রয়েছেন আলিয়া। পরপর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন এই অভিনেত্রী।

Reneta

কঙ্গনা রানাউত- স্পষ্ট কথা বলার জন্য সর্বদাই আলোচনার শীর্ষে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কিন্তু তারপরও তার অভিনয়ের যে কোন জুড়ি নেই সেটা সর্বদাই প্রমাণিত। সর্বশেষ মুক্তি পেয়েছিল কঙ্গনা অভিনীত ছবি ‘মণিকর্ণিকাঃ দ্য কুইন অব ঝাঁসি’। যা ছিল নারীকেন্দ্রিক ছবি। এই ছবিতে মূল চরিত্রে অভিনয় ও পরিচালনা দুটো দিয়েই সবার মন জয় করেছিলেন কঙ্গনা।

ঐশ্বরিয়া রাই- শুধুমাত্র বলিউডে নয়, সারা বিশ্বজুড়েই ব্যাপক জনপ্রিয় সাবেক বিশ্ব সুন্দরী ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। বর্তমানে চলচ্চিত্রে তেমন নিয়মিত না থাকলেও এক সময় নিজের রূপের জাদুতে সবাইকে কাত করে ফেলতেন এই অভিনেত্রী। তার এই অর্জনেই এখনো সবাই তাকে মনে করে গর্ববোধ করে।

ক্যাটরিনা কাইফ- অভিনয়, নাচ কিংবা ফ্যাশন সবকিছুতেই যেন ক্যাটিরিনার কোন জুড়ি নেই। সর্বদাই নিজেকে প্রমান করতে ব্যস্ত থাকেন এই অভিনেত্রী। চলতি বছরটা তার জন্য খুবই গুরুত্ব পূর্ণ। কারণ এ বছরই মুক্তি পেতে যাচ্ছে তার বেশ কিছু ছবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়াকারিনানারী দিবসবলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউক্রেনকে ১ হাজার সেনার মরদেহ হস্তান্তর

এপ্রিল ৯, ২০২৬

প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্যমন্ত্রীর

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন

এপ্রিল ৯, ২০২৬

‘একটি মৃত্যু আজ আমাদের গোটা পরিবারকে এক সুতোয় গেঁথে দিল’

এপ্রিল ৯, ২০২৬

একাই ৯ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান অলরাউন্ডার

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT