বিনোদন

বলিউডে আসছে ‘থেরি’র রিমেক, বিজয়ের চরিত্রে বরুণ

বাংলাদেশি অভিনেতাদের ছবি, বিভিন্ন চরিত্রে অভিনয়শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন বাংলাদেশি অভিনেতা বিভিন্ন চরিত্রে অভিনয়রত, তাদের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুই বছরেরও বেশি সময় ধরে গুঞ্জন শোনা যাচ্ছে, দক্ষিণ ভারতের সুপারস্টার বিজয়ের ব্লকবাস্টার ছবি ‘থেরি’র হিন্দি রিমেক নির্মাণের! যেখানে বিজয়ের চরিত্রে অভিনয় করার কথা রয়েছে বরুণ ধাওয়ানের।

যদিও প্রজেক্টটি সম্পর্কে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন ঘোষণা আসেনি কারও পক্ষ থেকেই। তবে এবার জানা গেল অন্য এক খবর!

ই-টাইমসের একটি সূত্র বলছে, সম্প্রতি বরুণ ‘থেরি’র পরিচালক অ্যাটলির সাথে দেখা করেছে এবং শিগগিরই তারা প্রজেক্টটির কাজে যুক্ত হবেন। যেহেতু দক্ষিণী ব্লকবাস্টার এই ছবিটি ইতোমধ্যেই বেশ জনপ্রিয় সুতরাং, ছবিটির হিন্দি রিমেক নিয়ে যে দর্শকরা কম উত্তেজিত থাকবে না তা আর বলার অপেক্ষা রাখে না।

এদিকে বরুণ ছাড়াও শাহরুখের সাথে অ্যাটলির একটি প্রজেক্ট রয়েছে। যার শুটিং শুরু হবে শাহরুখের ‘পাঠান’ শেষ হওয়ার পর পরই। অপরদিকে বরুণের হাতে রয়েছে ‘যুগ যুগ জিয়ো’ এবং ‘ভেদিয়া’ নামক দুইটি প্রজেক্ট।

২০১২ সালে করণ জোহর প্রযোজিত সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর মধ্য দিয়ে বলিউডে অভিষেক করেছিলেন হালের সেনসেশন বরুণ ধাওয়ানের। প্রথম সিনেমাতেই অভিনয়ের জন্যই ব্যাপক প্রসংশিত হয়েছিলেন বরুণ। এরপর একে একে ৯টি হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন এই অভিনেতা। তবে ‘থেরি’র জন্য কতোটা মানানসই তিনি? এমন প্রশ্নই উঠছে সোশাল মিডিয়ায়!

বিষয়:অ্যাটলি বিজয় হিন্দি রিমেক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…