বর্ণিল রঙে রঙিন বর্ষবরণ প্রস্তুতি
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। শিক্ষক-শিক্ষার্থীর বর্ণিল তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠছে ক্যানভাস। তৈরি হচ্ছে ঐতিহ্যের নানা উপকরণ, রং-বেরঙের মুখোশ, পোস্টার প্রভৃতি। এবারের প্রতিপাদ্য লালনের গান থেকে নেয়া ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। ১৩৯৬ বঙ্গাব্দ থেকে এই মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখের উৎসবের একটি অন্যতম আকর্ষণ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






