বর্ণাঢ্য আয়োজনে আকবর আলীকে বরণ করে নিয়েছে রংপুরবাসী
রংপুরে আকবর আলীকে বরণ করে নেওয়া হচ্ছে, জনসমাগমের মধ্যে বক্তা ও নেতারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
বিশ্বকাপ জয় করে বিজয় মুকুট পরে নিজ ঘরে ফিরছে আকবর। ঘরের সন্তানকে বরণ করে নিতে তাই প্রস্তুতিরও ঘাটতি ছিল না। সকাল থেকেই সৈয়দপুর বিমানবন্দরে আকবরভক্তসহ ক্রিকেট অনুরাগীদের ভিড়। অবশেষে সম্রাটের মতই বিজয়ী বেশে আকবরের আগমন বিমানে করে। সেখান থেকে দিনাজপুর-রংপুর মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভক্ত-অনুরাগীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হতে হতে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন অধিনায়ক আকবর।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






