ক্রিকেট সাউথ আফ্রিকার সাবেক পরিচালক গ্রায়েম স্মিথকে বর্ণবাদের অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়েছে।
সাবেক প্রোটিয়া অধিনায়ক ২০১২-১৪ সময়কালে থামি সোলেকিলের বিরুদ্ধে জাতিগত বৈষম্যের জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়। তবে আদালতে বর্ণবাদের অভিযোগের প্রমাণিত না হওয়ায় মুক্তি দেয়া হয় স্মিথকে।
এর আগে গত ২০ ডিসেম্বর স্মিথ ও প্রোটিয়া কোচ মার্ক বাউচারের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়। যেখানে স্মিথ, বাউচার এবং এবি ডি ভিলিয়ার্স পক্ষপাতমূলক ও বৈষম্যমূলক আচরণে জড়িত ছিলেন বলে বলা হয়।
পরে ন্যায়পাল, ডুমিসা এনতসেবেজা, অনুসন্ধানে সত্যতা খোঁজে পেতে ব্যর্থ হলে আবারও তদন্ত প্রক্রিয়া হাতে নেওয়ার সুপারিশ করা হয়।
নতুন তদন্তে বিচারক মাইকেল বিশপ বর্ণবাদের সত্যতা না পেলে মামলাটি খারিজ করে দেন। সিএসএ চেয়ারম্যান লসন নাইডু যার সত্যতা নিশ্চিত করে।
‘প্রোটিয়াদের কোচ হিসেবে মার্ক বাউচারকে নিয়োগের সিদ্ধান্তে স্মিথের ভূমিকা ছিল না। যে পদ্ধতিতে সালিশি কার্যক্রম দ্বারা বর্ণবাদ সমস্যার মোকাবেলা করা হয়েছে এবং সমাধান করা হয়েছে তাতে ন্যায্যতা নিশ্চিত হয়েছে।’







