চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণবাদে বিতর্কিত ঐশ্বরিয়া

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৬:২৭ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০১৫
বিনোদন
A A

বিভিন্ন সমালোচনা আরা বিতর্কে জড়ানো বলিউডের তারকাদের জন্য নতুন কিছু নয়। কিন্তু এবার এক ভিন্ন রকম বিতর্কে জড়ালেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের কিংবদন্তী ‘বচ্চন’ পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন। সম্প্রতি বিলবের্ডে একটি অলঙ্কারের বিজ্ঞাপনে বর্ণবাদ বিতর্ক উস্কে দিয়েছেন।

জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান শান্ত সিনহাসহ শিশুদের অধিকার নিয়ে কাজ করে এমন কিছু সংস্থা বহু সুপারহিট ছবির নায়িকা ঐশ্বরিয়ার সম্প্রতি কালিয়ান জুয়েলার্সের বিজ্ঞাপনকে বর্ণবাদী বলে আখ্যায়িত করেছেন। তারা দ্রুত এই বিলবোর্ড সরিয়ে নেয়ার দাবি জানিয়ে ঐশ্বরিয়া রায় বচ্চনকে একটি চিঠি পাঠিয়েছেন।

বিলবোর্ডে দেখানো হয়েছে অলঙ্কারে আবৃত হয়ে রাজকীয় বেশে অভিজাত নারীরমতন নরম গদিতে বসে আরাম করছেন ঐশ্বরিয়া ও তার পিছনে কৃষ্ণ বর্ণের একটি কমবয়সী ভৃত্য দাঁড়িয়ে আছে।

চিঠিতে বলা হয়েছে, কোন পণ্য বিক্রির জন্য শিশুদের এরকম ভৃত্য চরিত্রে দেখানোর অর্থ শিশুশ্রমকে বৈধতা দেয়া। তাছাড়া আপনার ফর্সা ত্বকের বিপরীতে কৃষ্ণ বর্ণের কাউকে উপস্থাপন করায় কৃষ্ণবর্ণকে হেয় করা হয়েছে।

চিঠির উত্তরে ঐশ্বরিয়া এই বিষয়টিতে তার ও কোম্পানিরটির মনোযোগ আকর্ষণ করার জন্য তাদের বিনয়ের সঙ্গে ধন্যবাদ জানান। ব্র্যান্ডটির বিশেষজ্ঞদলের কাছে তাদের এই চিন্তাধারা তুলে ধরবেন এবং সব বিজ্ঞাপনে যেন এই বিষয়টিতে গুরুত্ব দেয়া হয় সেই দিকেও লক্ষ্য রাখবেন বলে জানান তিনি।

এই চিঠি ও বিভিন্ন সংস্থার সমালোচনার পর ‘কালিয়ান জুয়েলার্স’ তাদের ফেসবুক পেইজে বলেন , বিজ্ঞাপনের মাধ্যমে আমরা আভিজাত্য ও সৌন্দর্য তুলে ধরতে চেয়েছি। কাউকে হেয় বা কোনো বর্ণের মানুষকে ছোট করা আমাদের উদ্দেশ্য ছিলনা। এরপরও আমাদের কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আমরা আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমরা এই বিলবোর্ড সরানোর কাজ শুরু করে দিয়েছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐশ্বরিয়া রায় বচ্চন
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জুলাই ৪, ২০২৬

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির কর্মসূচি ঘোষণা

জুলাই ৪, ২০২৬

পরিত্যক্ত ডোবায় মিললো বৃদ্ধার লাশ

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT