বরিশাল সদরের ইউএনও’র বাসভবনে হামলা, ভাঙচুর

প্রত্যক্ষদর্শীরা ইউএনও’র বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা দেখছেন, পুলিশ ও জনতা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
বরিশাল সদরের ইউএনও’র বাসভবনে হামলা, ভাঙচুর ও সংঘর্ষে মেয়রসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার রাত ১০ টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ-আনসারের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওই সংঘর্ষের ঘটনার পর শহরে উত্তেজনা বিরাজ করছে।
ঢাকা-বরিশাল সড়ক অবরোধ করে রেখেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীরা।
পোস্টার ব্যানার অপসারণকে কেন্দ্র করে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা চালানো হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






