জনপদ

বরিশাল মহানগর বিএনপি অফিসে তালা লাগিয়েছে বিদ্রোহীরা

বরিশাল মহানগর বিএনপি অফিসে তালা লাগিয়েছে বিদ্রোহীরা

বরিশাল মহানগর যুবদলের কমিটিতে স্থান না পাওয়াই  বিএনপি অফিসে তালা লাগিয়েছে বিদ্রোহীরা। শনিবার সন্ধ্যায় সংগঠনের সাবেক যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আহম্মেদের নেতৃত্বে এই তালা লাগানো হয়।

বিদ্রোহীরা জানায়, যোগ্যতার ভিত্তিতে কমিটি নির্বাচন করা হয়নি। তাদেরকেই কমিটিতে স্থান দেওয়া হয়েছে যারা তেলবাজ এবং যারা কেন্দ্রের সঙ্গে আঁতাত করছে, এখানে কেন্দ্র থেকে যোগ্যতার কোন মুল্যায়ন করা হয়নি।

অবিলম্বে তারা এই কমিটি বাতিলের দাবি জানিয়েছে। যদিও বিএনপি অফিস সকাল থেকেই তালাবদ্ধ ছিলো।

বিষয়:বিএনপি অফিসে তালা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…