চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরযাত্রী যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২১
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরের বীরগঞ্জে বরযাত্রী যাওয়ার পথে পিক-আপ ভ্যানের চাপায় স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার আনুমানিক রাত ১১টার দিকে বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের বটতলী উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.মনোয়ার হোসেন এ তথ্য জানান।

নিহত দম্পতি হচ্ছেন, বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের পশ্চিম দেবীপুর গ্রামের আব্দুস সালাম উদ্দীন (৩৪) ও তার স্ত্রী বেবি আক্তার (৩০)।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রী বেবী আক্তারকে সাথে নিয়ে মটরসাইকেল যোগে হাবলু হাট থেকে ঠাকুরগাঁয়ের খোঁচাবাড়ীতে বন্ধুর ছোট ভাইয়ের বিয়ের বরযাত্রী যাচ্ছিলেন মো. আব্দুস সালাম। পথে বটতলী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি গাড়িকে অতিক্রম করার সময় বিপরীত দিক হতে আসা দ্রুতগামী একটি পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুস সালাম উদ্দীন মারা যায়। পথচারীরা বেবি আক্তারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.মনোয়ার হোসেন জানান, বেবি আক্তারের মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। এ কারণে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, কোন অভিযোগ না থাকায় পুলিশ নিহত সালাম উদ্দীনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিনাজপুরবরযাত্রীস্বামী-স্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঝিনাইদহে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চিকিৎসক ইবোলামুক্ত, ডিআর কঙ্গোতে সংক্রমণ বেড়ে ৪৮৮

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান শক্তিশালী ও অহংকারী, তবে তাদের চুক্তিতে আসা ছাড়া বিকল্প থাকবে না: ট্রাম্প

জুন ৭, ২০২৬

বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে, বললেন ভারতের কোচ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ডেটা সেন্টারে বিনিয়োগের নেতৃত্বে বাংলাদেশি রবিন খুদা

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT