চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরগুনার মতো ঘটনা দেশে প্রতিনিয়ত ঘটছে: ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ২৮, জুন ২০১৯
- লিড নিউজ, রাজনীতি
A A

বরগুনায় প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামীকে হত্যার মতো ঘটনা দেশে প্রতিনিয়ত ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। বগুড়া-৬ আসনে জি এম সিরাজ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় দলের প্রতিষ্ঠাতার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মির্জা ফখরুল বলেন, বরগুনায় প্রকাশ্যে হত্যাকাণ্ডের মতো ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে। প্রতিদিন পরিস্থিতি খারাপ থেকে খারপতর হচ্ছে। এর পরও যদি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলেন তারা (সরকারের নেতারা) তাহলে বুঝতে হবে তারা সব কিছুকে আড়াল করতে চাইছেন। এই ঘটনা প্রমাণ করে সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। সবক্ষেত্রে দলীয়করণ করার কারণে তা হচ্ছে। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করার কারণে।

বিশ্বজিৎ হত্যার সাথে বরগুনার কোনো যোগসূত্র দেখছেন কিনা সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, অবশ্যই যোগসূত্র পাওয়া যাবে। যখন কোনো অপরাধী দলীয়করণে মুক্ত হয়ে যায়, স্বাভাবিকভাবে অন্যান্য অপরাধী দলীয় ছত্রছায়ায় গিয়ে অপরাধ করার প্রবণতা আরও বেড়ে যায়।

তিনি বলেন, গত ১০ বছরে যতো হত্যা, নির্যাতন, ধর্ষণ হয়েছে, এবং অতি সম্প্রতি যতো ধর্ষণ ও হত্যা হলো এটার কোনো নজির আছে বলে আমাদের জানা নাই।

‘যেহেতু আইনের শাসন, জবাবদিহিতা মূলক সরকার নেই, জনগণ এই সরকারকে নির্বাচিত করেনি, পার্লামেন্টে জনগণের সরকার নেই সে কারণে এই প্রবণতাগুলো বাড়ছে। এখানে ন্যায় বিচার নেই, বিচারহীনতা আছে। গত এক দশকে আইনশৃঙ্খলা বাহিনী সহ এমনকি বিচার বিভাগকেও দলীয়করণ করে ফেলা হয়েছে। তাই স্বাভাবিকভাবেই হত্যা ধর্ষণ বাড়বে।’

Reneta

এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ ঘোষিত গতকালের জোট নিয়ে বিএনপি মহাসচিব বলেন, একটা রাজনৈতিক দলের সম্পূর্ণ স্বাধীনতা আছে কোনো কর্মসূচি গ্রহণ করার। গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তির জন্য যেকোনো উদ্যোগকেই আমরা স্বাগত জানাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বগুড়া-৬মির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT