কক্সবাজার

কক্সবাজারে বন্যায় পানিবন্দী ৩ লাখের বেশি মানুষ

কক্সবাজারে বন্যায় পানিবন্দী ৩ লাখের বেশি মানুষ

গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে কক্সবাজার জেলায় বন্যায় চকরিয়া, পেকুয়া, রামু ও কক্সবাজার সদরের শতাধিক গ্রামের ৩ লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

পাহাড়ি ঢলের পানিতে ডুবে আছে অভ্যন্তরীণ সড়কগুলো। ফলে ওইসব সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। মাতামুহুরী নদীর পানি বিপদ সামীর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘটেছে পাহাড় ধসের ঘটনা।। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান  বন্ধ রাখা রয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিস গত ২৪ ঘন্টায় ৭২ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করেছে।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন জানান, বন্যা মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলায় পর্যাপ্ত ত্রাণ রয়েছে। ইতিমধ্যে দূর্যোগ মোকাবেলায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনের লোকজন সর্বাক্ষণিক নজর রাখছে।

বিষয়:কক্সবাজার বন্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…