বিনোদন

বন্যা দুর্গতদের ২৫ লাখ রুপি দিলেন আমির

আমির খান

আমির খান

কেবল একজন অভিনেতাই নন, একজন ভালো মানুষ হিসেবেও খ্যাতি আছে বলিউড স্টার আমির খানের। সহায়হীনদের পাশে দাঁড়ানোর নজির আগেও দেখিয়েছিলেন এ তারকা। এবার ভারতের বিহার রাজ্যের বন্যা দুর্গতদের ২৫ লাখ রুপি দিয়ে দৃষ্টান্ত রাখলেন আমির।

বিহারের মুখ্যমন্ত্রী নীতেশ কুমারের বন্যা দুর্গতদের জন্য করা তহবিলে সহায়তা দিয়েছেন আমির খান। এর সাথে সাথে আমির তার ভক্তদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর অনুরোধও জানিয়েছেন।

এই বন্যায় বিহারের ২১ জেলায় ২২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ এই বন্যায় মারা গেছে ৪১৫ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বিহারের দরভাঙ্গা এলাকার মানুষ। একই অবস্থা বিরাজ করছে মোজাফফরপুর, শামাস্তিপুর এলাকায়।

বিষয়:আমির খান বন্যা দুর্গত ভারতে বন্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…