চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যায় নাকাল বিভিন্ন জেলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৭
কক্সবাজার, কুড়িগ্রাম, গাইবান্ধা, জনপদ, জামালপুর
A A

টানা বৃষ্টিতে কুড়িগ্রাম, টাঙ্গাইল, জামালপুর ও গাইবান্ধার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ১২ নদীর ১৭টি পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কক্সবাজারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ২ লাখ মানুষ এখনো পানিবন্দী।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকায় বন্যার পানি প্রবেশ করছে। ২০টি ইউনিয়নের নদ-নদী তীরবর্তী চর ও দ্বীপ চরের দেড় শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। পানিবন্দী থাকায় খাদ্য ও বিশুদ্ধ খাবার পানি সংকট দেখা দিয়েছে।

টাঙ্গাইল: উজানের ঢল অব্যাহত থাকায় ক্রমেই বৃদ্ধি পাচ্ছে যমুনা নদীর পনি। শুক্রবার সন্ধ্যা থেকে টাঙ্গাইলের নলীন পয়েন্টে বিপৎসীমার ৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ভূঞাপুর উপজেলার তিন ইউনিয়ন ও গোপালপুর উপজেলার একটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। শুক্রবার থেকে জামালপুরে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ১৯ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Banglabid

জামালপুর: পানি বেড়ে জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বাহাদাুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে। ইসলামপুর উপজেলা পৌর এলাকাসহ তলিয়ে গেছে পশ্চিাঞ্চলের নোয়ারপাড়া, চিনাডুলী, বেলগাছা, পাথর্শী ও কুলকান্দি ইউনিয়নের বিস্তীর্ন জনপদ।

গাইবান্ধা: গাইবান্ধার চুনিয়াকান্দি এলাকায় সোনাইল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে গেছে। এতে সদর উপজেলার বোয়ালি, বাদিয়াখালি, সাঘাটার পদুমশহর, ফুলছড়ির কঞ্চিপাড়া ও উদাখালীর এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। ভেঙ্গে গেছে ফুলছড়ির কালিরবাজার-গুণভরি সড়কের পূর্ব ছালুয়া এবং কালিরবাজার কাঠুর সড়কের ২টি ব্রিজ।

কক্সবাজার: কক্সবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এখনো জেলার ৭১টি ইউনিয়নের ২৫টি ইউনিয়নের অধিকাংশ গ্রাম এখনো পানির নিচে। পানিতে ডুবে আছে আভ্যন্তরীণ সড়ক, কালভার্ট, ঘর-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মৎস্য ঘের এবং ফসলি জমি। তবে বন্যার্তদের সহায়তা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। এ পর্যন্ত বন্যার পানিতে ডুবে ৭ জনের মৃত্যু হয়েছে।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একটু দূরে ডাকছে জীবন…

পরবর্তী

উদ্বোধনীতে দুই লঙ্কানের বিরল বিশ্বরেকর্ড

পরবর্তী
ডিকেভেল্লা ও গুনাথিলাকা

উদ্বোধনীতে দুই লঙ্কানের বিরল বিশ্বরেকর্ড

ক্যাটরিনা কাইফ

তিন খানের এক নায়িকা

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT