বন্ধ হয়ে যাচ্ছে ভারতের ‘ইউনিভার্সাল পিকচার্স’

Universal logo displayed with a detailed Earth globe and a starry space backdrop. Channel i News – চ্যানেল আই নিউজ
বিশ্বের অন্যতম জনপ্রিয় স্টুডিও ‘ইউনিভার্সাল পিকচার্স।’ এই স্টুডিওটি ভারতে তাদের অফিস বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর্থিক টানাপোড়েনের কারণে বছরের শেষ নাগাদ বন্ধ হয়ে যাবে তাদের মুম্বাইয়ের অফিস।
মহামারির কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিনোদন জগত। দীর্ঘদিন ধরে সিনেমাহল বন্ধ। নতুন ছবি মুক্তি পাচ্ছে না হলগুলোতে। আর্থিক মন্দা যাচ্ছে ‘ইউনিভার্সাল পিকচার্স’-এর মতো বড় প্রতিষ্ঠানেরও।
অফিস বন্ধ হয়ে যাওয়ার পর ‘ওয়ার্নার ব্রাদার্স ইন্ডিয়া’কে ‘ইউনিভার্সাল পিকচার্স’-এর সিনেমা ডিস্ট্রিবিউশনের দায়িত্ব দেয়া হবে। বিনিময়ে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ডিস্ট্রিবিউট করবে ইউনিভার্সাল স্টুডিও।
মিনিয়নস, ইটি, ফিফটি শেডস অব গ্রে, জুরাসিক পার্কের মতো অসংখ্য ব্যবসা সফল ছবি আছে ‘ইউনিভার্সাল পিকচার্স’র ঝুলিতে।






