তথ্যপ্রযুক্তি

বন্ধ হলো ৩৫টি অনলাইন নিউজ পোর্টাল

বন্ধ হলো ৩৫টি অনলাইন নিউজ পোর্টাল

৩৫টি অনলাইন সংবাদ মাধ্যম বন্ধ করা হয়েছে। বিটিআরসির নির্দেশে গতকাল বৃহস্পতিবার রাত থেকে এগুলো বন্ধ করা হয় বলে জানা গেছে। বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী ড. শাহজাহান মাহমুদ ও ইন্টারনেট গেটওয়ে অপারেটর (আইআইজি) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিটিআরসির দাবি: বিতর্কিত সংবাদ পরিবেশন ও জাতিকে বিভ্রান্ত করতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে উস্কানিমূলক সংবাদ পরিবেশন করায় এগুলো বন্ধ করা হয়। 

জানা গেছে, সরকার বিতর্কিত অনলাইনগুলো বন্ধ করে দেয়ার উদ্যোগ নেয়। তথ্য মন্ত্রণালয় থেকে বিটিআরসিকে এ ব্যাপারে নির্দেশনা দেয়ার পর গতকাল এই ৩৫টি অনলাইন বন্ধ করে দেয়া হয়েছে। এভাবে পর্যায়ক্রমে আরো কিছু অনলাইন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তও হয়েছে বলে জানা গেছে।

বন্ধ অন্য ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে- আরটিনিউজ২৪, হককথা, আমরা বিএনপি, রিয়েল-টাইম নিউজ, বিনেশন২৪, নেশন নিউজ বিডি, ভোরের আলাপ, বাংলাপোস্ট২৪, ডেইলি টাইমস২৪, মাইনিউজ বিডি, লাইভ খবর, রিখান, নেচারের ডাক, সিলেট ভয়েস২৪; সময় বাংলা, প্রথম-নিউজ, বাংলা লেটেস্ট নিউজ, বিডি মনিটর, বিডিআপডেট নিউজ২৪, নিউজ ডেইলি২৪বিডি, অন্যজগত২৪, দেশ-বিডি, ক্রাইমবিডিনিউজ২৪, নতুন সকাল, শীর্ষখবর, দিনকাল অনলাইন, সারাবাংলা, পার্স টুডে, উইকলি সোনারবাংলা, ২৪বাংলানিউজ ব্লগ।

বিষয়:অনলাইন নিউজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…