তথ্যপ্রযুক্তি

বন্ধ হচ্ছে ‘গুগলপ্লাস’

বন্ধ হচ্ছে ‘গুগলপ্লাস’

ব্যবহারকারীদের তথ্য ফাঁস হওয়ায় নিজের সামাজিক মাধ্যম ‘গুগলপ্লাস’ বন্ধ করে দিতে যাচ্ছে প্রযুক্তি দানব গুগল।

তাদের এই প্ল্যাটফর্মে সফটওয়্যার ত্রুটির কারণে ৫ লাখেরও বেশি ব্যবহারকারীর নাম, ইমেইল, লিঙ্গ, বয়সের মতো ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হয়ে পড়ার খেসারত হিসেবে এই সিদ্ধান্ত।

প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিটের প্রতিবেদনে বলা হয়, তথ্য উন্মুক্তের বিষয়টি মার্চেই জানতে পারে গুগল। অথচ নিয়ন্ত্রক সংস্থার তাৎক্ষণিক পদক্ষেপ এড়াতে এই কথা গোপন রাখে প্রতিষ্ঠানটি।

নিজেদের এই অবস্থানের সাফাইয়ে গুগলের বিবৃতিতে বলা হয়, ‘বিষয়টি জনসমক্ষে প্রকাশ করার মতো গুরুতর কিছু ছিল না। এরপরও গুগলের গোপনীয়তা ও ডাটা সুরক্ষা অফিস বিষয়টি খতিয়ে দেখেছে। গুগলপ্লাস ব্যবহারকারীদের কী তথ্য উন্মুক্ত হয়েছে, কোনো তথ্যের অপব্যবহার হয়েছে কিনা এসব বিষয় খতিয়ে দেখে জানা যায় এরকম কিছু হয়নি।’

যদিও তথ্য উন্মুক্তের খবর প্রকাশের পর যা হওয়ার তাই হয়েছে। তাৎক্ষণিকভাবে গুগলের অভিভাবক প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ার পতন হয়েছে ১ দশমিক ২৩ শতাংশ।

গুগলপ্লাস ২০১১ সালে চালু হয় এবং শুরু থেকেই ফেসবুককে মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দিতে থাকে।

বিষয়:গুগল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…