চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধু ওয়ার্নকে ভুলবেন না শচীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, ভারতের শচীন টেন্ডুলকার ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন— এক সময় বাইশ গজে দাপট দেখাতেন একে-অন্যের উপর। তবে মাঠের বাইরে তাদের ছিল দারুণ বন্ধুত্ব। কদিন আগেই ওয়ার্ন এক টুইটে জানিয়েছিলেন তিন বন্ধুর বন্ধুত্বের উপাখ্যান। কিন্তু আজ তাদের একজন— ওয়ার্নই নেই পৃথিবীতে। বন্ধুর এমন বিদায়ে কিভাবে ঠিক থাকতে পারেন আরেক বন্ধু! পারছেন না শচীন টেন্ডুলকারও।

মাত্র ৫২ বছর বয়সে আকস্মিকভাবে চলে গেছেন ওয়ার্ন। বন্ধুর হুট করে চলে যাওয়া মানতে পারছেন না ভারতের কিংবদন্তি ব্যাটার। টুইটারে লিখলেন, ‘স্তব্ধ, হতবাক ও দুঃখিত। তোমাকে ভুলব না ওয়ার্নি। তুমি আশেপাশে থাকলে, সেটা মাঠে হোক বা বাইরে, একটা মুহূর্তও খারাপ কাটত না।’

একটা সময় যখন শেন ওয়ার্ন বল করতে আসতেন, তখন বিশ্বের সব বাঘাবাঘা ব্যাটাররা ভয় পেতেন। কেবল শচীন বা ব্রায়ান লারা কখনও অজি বোলারকে ভয় পেতেননা। যখন তারা শেন ওয়ার্নের সামনে ব্যাট হাতে নামতেন তখন বাইশ গজের লড়াই এক অন্য মাত্রা পেত। যা উপভোগ করতে বিশ্ব ক্রিকেট।

বন্ধুর চলে যাওয়ায় সেই বিষয়টিও সামনে টেনেছেন শচীন। ভারতের কিংবদন্তি লিখেন, ‘তোমার আমার লড়াই, মাঠের বাইরে খুনসুটিটা আজীবন মনে থাকবে। ভারতে সবসময় তোমার জন্য আলাদা একটা জায়গা আছে। ভারতীয়রা তোমাকে তাদের হৃদয়ে আলাদা জায়গা দিয়েছে। খুব তাড়াতাড়িই চলে গেলে তুমি।’

১৯৯২ সালে ভারতের বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পথ চলা শুরু হয়েছিল ‘স্পিনের জাদুকর’ শেন ওয়ার্নের। ভারতের বিপক্ষে সে ম্যাচে কিছু করতে না পারলেও পরে হয়ে উঠেছিলেন বিশ্বের সেরা স্পিনারদের একজন। পরবর্তীতে নামের পাশে যোগ করেছিলেন ৭০৮ টি টেস্ট উইকেট। ক্যারিয়ারে শিকার করেছিলেন এক হাজারের বেশি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ার্নভারতরিচার্ডসলিড স্পোর্টসশচীন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি নেতারা জানে তাদের পায়ের নিচে মাটি নেই: কাদের

পরবর্তী

শেন ওয়ার্নকে অমরত্ব দিয়েছে ‘বল অফ দ্য সেঞ্চুরি’

পরবর্তী

শেন ওয়ার্নকে অমরত্ব দিয়েছে ‘বল অফ দ্য সেঞ্চুরি’

ওয়ার্নের বিদায়, বিশ্বাস হচ্ছে না তাদের

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT