চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনি কাপুরকে জিজ্ঞাসাবাদ করেছে দুবাই পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

নানা তথ্যে ক্রমশই বাড়ছে শ্রীদেবীর মৃত্যু রহস্য। আর সেজন্যই তদন্তও যেন শেষ হচ্ছেনা। গতকাল নিশ্চিত করা হয়েছে যে অচেতন অবস্থায় বাথটাবে ডুবে শ্রীদেবীর মৃত্যু হয়েছে। দুবাই পুলিশ আজ মঙ্গলবার দিবাগত রাতে শ্রীদেবীর স্বামী বনি কাপুরের জিজ্ঞাসাবাদ করেছে। সঙ্গে হোটেল স্টাফদের বিবৃতিও নেয়া হয়েছে। এছাড়াও খতিয়ে দেখা হচ্ছে হোটেল লগ, শ্রীদেবীর ফোন কল লিস্ট এবং শ্রীদেবীর সব মেডিকেল রেকর্ড।

এর আগে বনি কাপুর জানিয়েছিলেন যে শ্রীদেবীর সঙ্গে পনের মিনিট কথা বলার পর তাকে ডিনারে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলেছিলেন তিনি। শ্রীদেবী প্রসাধন কক্ষে ঢোকার পরে অনেক সময় অতিবাহিত হওয়ায় এবং কোনো সাড়া না পাওয়ায় তাকে দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা শ্রীদেবীকে মৃত ঘোষণা করেন। সূত্র জানিয়েছে যে, বনি কাপুরকে দুবাই পুলিশ স্টেশনে তদন্তের জন্য ডাকা হয়েছিল। সেখানে তার জবানবন্দি নেয়া হয় এবং এরপর তাকে হোটেল রুমে ফিরে যাওয়ার অনুমতি দেয়া হয়।

দুবাই গভর্নমেন্ট একটি টুইটে জানিয়েছে যে এই কেইসটি দুবাই পুলিশের থেকে দুবাই পাবলিক প্রোসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর আইন অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সোমবার দুবাই ভিত্তিক গালফ নিউজ ময়নাতদন্তের রিপোর্টের এক ছবি প্রকাশ করেছে। সে রিপোর্টে মৃত্যুর কারণ দেখানো হয়েছে দুর্ঘটনামূলক ডুবে যাওয়া। ২৬ ফেব্রুয়ারির এই রিপোর্ট অনুযায়ী, শ্রীদেবীর শরীরে অ্যালকোহল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে অ্যালকোহলের প্রভাবেই কোনভাবে ভারসাম্য হারিয়ে বাথটাবের পানিতে পড়ে যান শ্রীদেবী। আর তারপরই মৃত্যু ঘটে বলিউডের ‘চাঁদনি’ খ্যাত শ্রীদেবীর।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদ করা শেষ না হওয়া পর্যন্ত শ্রীদেবীর মৃতদেহ ভারতে আনার অনুমতি মিলছে না। এছাড়াও বেশ কিছু ডকুমেন্ট আরবী থেকে ইংরেজি করা এবং ক্লিয়ারেন্স নেয়ার প্রক্রিয়ার কারণেও শ্রীদেবীকে মুম্বাই ফিরিয়ে আনতে বিলম্ব হচ্ছে। মঙ্গলবার সকাল পর্যন্ত মৃতদেহ এসে পৌঁছেনি। এদিকে রবিবার থেকেই শ্রীদেবীর বাড়ির সামনে অপেক্ষায় আছে তার ভক্তকুল।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে দুবাইয়ের জুমেইরাহ এমিরাতস টাওয়ারস এর রুম নম্বর ২২০১-এ মারা গেছেন বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী। রাত সাড়ে ১১টার দিকে মারা যান এই বলিউড তারকা। সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর। মেয়ে জানভি কাপুর শুটিং এর ব্যস্ততার কারণে দুবাইয়ের বিয়ের অনুষ্ঠানে যেতে পারেননি। মাত্র ৫৪ বছর বয়সে তার এই আকস্মিক মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। টাইমস অব ইন্ডিয়া

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বনি কাপুরশ্রীদেবীশ্রীদেবীর মৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোবাইল ফোনের ইন্টারনেট প্যাকেজ নিয়ে বিটিআরসির নতুন নিয়ম

পরবর্তী

সাইবার যুদ্ধ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতি নর্থ কোরিয়ার অভিযোগ

পরবর্তী

সাইবার যুদ্ধ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতি নর্থ কোরিয়ার অভিযোগ

বইমেলার শেষদিকে পাঠকদের উপচেপড়া ভিড়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুদ্ধের মধ্যেই ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে নিহত ১

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT