চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে যা করছেন জাহ্নবী!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২৫
বিনোদন
A A

বলিউডের ঝলমলে দুনিয়ায় জন্ম থেকেই নজরের কেন্দ্রে জাহ্নবী কাপুর। কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের কন্যা হয়েও শুধু পারিবারিক পরিচয়ে নয়, নিজ যোগ্যতায় জায়গা করে নিতে লড়ছেন তিনি।

তবে এবার ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াই নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন জাহ্নবী। তার খোলামেলা এক স্বীকারোক্তি রীতিমতো ঝড় তুলেছে নেটদুনিয়ায়।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি কাজল ও টুইঙ্কল খান্নার শোয়ে করণ জোহরের সঙ্গে অতিথি হয়ে এসেছিলেন জাহ্নবী। সেখানে তাকে প্রশ্ন করা হয় যে, অভিনয় করতে এসে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন এখনও অবধি?

এর উত্তরে অভিনেত্রী জাহ্নবী বলেন, ‘ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে পুরুষ অভিনেতাদের ‘ইগো’কে বুঝে চলতে হয়। আমি খুব ভালোভাবে সেটা বুঝেছি। আমি নিজেকে এই সমস্যা থেকে বাঁচানোর জন্য বেশিরভাগ সময়ই নিজেকে প্রমাণ করার লড়াইয়ে নামি না। বোকা হয়ে থাকার ভান করি। এতে আমার মনে হয় সমস্যা এড়ানো যায়। একইসঙ্গে এতে কারো কাছে অপছন্দ হওয়ার মতো সমস্যাতে পড়ি না।

তিনি আরও বলেন, আমি প্রথমেই নিজে ঠিক কতটা পারফর্ম করতে পারব তা দেখাতে যাই না। আমি প্রথমেই বলে দিই ‘আমি বুঝতে পারছি না ঠিক কীভাবে আমার অংশটা পর্দায় তুলে ধরব’, এটাই নিরাপদ উপায় বলে আমার মনে হয়েছে’।

২০১৮ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত প্রায় ১৩টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার এই অভিনয়যাত্রা ছিল ওঠানামায় ভরা। ‘গুঞ্জন সাক্সেনা’, ‘রুহি’, ‘গুডলাক জেরি’ ও ‘মিলি’-তে অভিনয়ের প্রশংসা যেমন পেয়েছেন, তেমনি সাম্প্রতিক ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’, ‘উলঝ’ এবং ‘পরম সুন্দরী’র মতো সিনেমাগুলো বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহ্নবী কাপুরপ্রযোজকবনি কাপুরেশ্রীদেবী
শেয়ারTweetPin

সর্বশেষ

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বেড়ে ২৭

জুলাই ৩, ২০২৬

ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় কমিটি গঠন

জুলাই ৩, ২০২৬

নয় জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ৩, ২০২৬

রোনালদো-রামোসের গোলে প্রত্যাবর্তন, শেষ ষোলোয় স্পেনের সামনে পর্তুগাল

জুলাই ৩, ২০২৬

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT