বাংলাদেশ

বনানী কবরস্থানে হবে সাহারা খাতুনের দাফন

সাহারা খাতুনের ছবি, তিনি বাংলার একজন প্রখ্যাত রাজনীতিবিদ।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাহারা খাতুনের ছবি, তিনি বাংলার একজন প্রখ্যাত রাজনীতিবিদ।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে আগামীকাল শনিবার বনানী কবরস্থানে দাফন করা হবে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যা জাহাঙ্গীর কবির নানক এ তথ্য জানিয়েছেন।

নানক জানান: আজ রাতে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল বিমান বন্দরে এসে পৌঁছাবে অ্যাডভোকেট সাহারা খাতুনের মরদেহ। স্বাস্থ্যবিধি অনুযায়ী বনানী মসজিদ প্রাঙ্গনে সকাল ১১ টায় নামাজে জানাযা শেষে বনানী কবরস্থানে মায়ের কবরে শায়িত হবেন ৷

মরদেহ ঢাকা এসে পৌঁছালে দলের পক্ষ থেকে সাহারা খাতুনের মরদেহ গ্রহণ করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বৃহস্পতিবার রাত ১১টা ২৬ মিনিটে থাইল্যান্ডের বামরুনগ্রাড হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

বিষয়:আওয়ামী লীগ জাহাঙ্গীর কবির নানক সাহারা খাতুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…