চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছর শেষে বলিউড: যাদের দখলে ছিলো বক্স অফিস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

শেষ হতে চলেছে ২০১৯। বছরটি ছিলো বলিউডের জন্য অন্যতম একটি বছর। কারণ বলিউডে এবছর মুক্তি পেয়েছে বহু ব্যবসাসফল সিনেমা। যার বেশির ভাগের কাণ্ডারি ছিলেন তুলনামূলক ‘সুপারস্টার’ তকমা নেই এমন অভিনেতারা! বিশেষ করে এ বছর বক্স অফিস দখলের যুদ্ধে এগিয়ে আছেন আয়ুষ্মান খুরানা, ভিকি কৌশলদের মতো চরিত্রাভিনেতারা!

আয়ুষ্মান খুরানা: চলতি বছরে বলিউড অভিনেতা আয়ুষ্মান পেয়েছেন এক নতুন পরিচিতি। কারণ বলিউডে তাকে এখন ডাকা হয় ‘হিট মেশিন’ নামে। সেটির কারণ আসলে সে নিজেই। কারণ এবছর এই অভিনেতা দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক সিনেমা। এবছর এই অভিনেতা দর্শকদের উপহার দিয়েছেন ‘আর্টিকেল ফিফটিন’, ‘ড্রিম গার্ল’ এবং ‘বালা’র মত ব্যবসা সফল সব সিনেমা।

ভিকি কৌশল: এবছর বলিউডে সেরা অভিনেতাদের ভেতর যুক্ত হয়েছে আরেকটি নাম।  আর তিনি হলেন ভিকি কৌশল। এবছর এই অভিনেতা ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমার মাধ্যমে প্রসংশিত হয়েছেন। ছবিটিতে প্রত্যকের অভিনয় থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি, আবহ সবকিছুই খুব ভাল ছিল। সেই সঙ্গে বক্স অফিসেও তুমুল হিট করে ছবিটি!

রণবীর সিং: গত বছর বলিউডে মুক্তি পেয়েছিল রণবীর সিং অভিনীত দুটি সিনেমা। যার একটি ছিল ‘পদ্মাবত’ এবং অপরটি ‘সিম্বা’। পরপর দু দুটো ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের পর এবছর তিনি হাজির হয়েছিলেন আরেকটি ভিন্ন চরিত্রে। বলছি ‘গাল্লি বয়’ ছবির মুরাদ আহমেদ চরিত্রটির কথা। ছবিটির জন্য ব্যাপক প্রসংশিত হয়েছেন তিনি। শুধু তাই নয়, এই ছবির জন্য এবছর সেরা অভিনেতার খেতাবও জিতেছেন এই অভিনেতা।

অমিতাভ বচ্চন: বিগত বছরগুলোর মতো এবছরও হিট অমিতাভ বচ্চন। তিনি শুধু একজন বড় তারকা নন, তিনি তার থেকেও বড় একজন শিল্পী। তাই চিত্রনাট্যের প্রয়োজনে বা সিনেমার প্রয়োজনে নিজেকে অনায়াসে গুটিয়ে নিতে পারেন। কখনোই সিনেমাকে ছাপিয়ে যেতে চান না। ঠিক তেমনটাই দেখা গিয়েছে সুজয় ঘোষের ‘বদলা’-তে। ওই ছবিতে তিনি তাপসী পান্নুকে যেভাবে স্পেস দেন তার জন্যই তিনি বড় তারকার চেয়েও বড়। তাঁকে ছাড়া ২০১৯-এর সেরা তালিকা অসম্পূর্ণ।

মনোজ বাজপেয়ী: তিনি হলেন সেই ঘরানার অভিনেতা যারা পর্দায় খুব বেশি নড়াচড়া না করেও চরিত্রটাকে বের করে আনেন। অভিষেক চৌবে-র ছবি ‘সোনচিড়িয়া’-তে ডাকু মান সিংয়ের চরিত্রে মনোজ ঠিক সেই কাজটিই করেছেন। কখন কোন ডাকাত সম্পর্কে আমরা ‘অভিজাত’ বা ‘মানবিক’ এই সব শব্দগুলো কি ব্যবহার করি? এই ছবির ক্ষেত্রে সেটা করতে বাধ্য হবেন দর্শক এবং সেখানেই বোঝা যায় অভিনেতা কত বড় মাপের। বক্স অফিসে ছবিটি দারুণ ব্যবসাসফল হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০১৯অমিতাভ বচ্চনআয়ুষ্মান খুরানানওয়াজউদ্দিন সিদ্দিকীফারহান আকতারভিকি কৌশলমনোজ বাজপেয়ীরণবীর সিংলিড বিনোদনসেরা অভিনেতা
শেয়ারTweetPin

সর্বশেষ

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT