স্পোর্টস

বছরের প্রথম শিরোপা জিতলেন মারে

বছরের প্রথম শিরোপা জিতলেন মারে

এ বছর অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেন টেনিসের ফাইনালে ওঠেও শিরোপা জিততে না পারার আক্ষেপ ঘোচালেন ওয়ার্ল্ড নাম্বার টু ব্রিটেনের অ্যান্ডি মারে।

ঘরের মাঠের গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট উইম্বলডন’র ছেলেদের সিঙ্গেলস শিরোপা জিতেছেন তিনি। চলতি বছর এটা তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম ও ক্যারিয়ারের দ্বিতীয় উইম্বলডন শিরোপা জয়।

অল-ইংল্যান্ড সেন্টার কোর্টের ফাইনালে মারে’কে কঠিন চ্যালেঞ্জে ফেলতে পারেনি ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে খেলতে নামা ষষ্ঠ বাছাই কানাডার মিলোস রাওনিচ।

বেস্ট অফ ফাইভের ফাইনালে মারে প্রথম তিন সেট ৬-৪, ৭-৬ ও ৭-৬’এ জিতে নিশ্চিত করেন ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

ফেদেরার’কে হারিয়ে ফাইনালে ওঠা রাওনিচ ম্যাচের পুরোটা সময়ই কোণঠাসা থাকায় শিরোপার লড়াইটি পরিণত হয় একতরফা ম্যাচে। ২০১৩ সালে প্রথম উইম্বলডন শিরোপা জেতেন মারে।

বিষয়:অ্যান্ডি মারে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…