চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের প্রথম ‘এল ক্ল্যাসিকো’ ড্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩২ পূর্বাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ন্যু ক্যাম্পে দুর্দান্ত লড়াই। বছরের প্রথম এল ক্ল্যাসিকো ড্র। রোমাঞ্চকর ম্যাচে ম্যালকমের গোলে মানরক্ষা বার্সোলোনার। ভাসকেজের গোলে শুরুটা দারুণ হয়েছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু ন্যু ক্ল্যাম্প থেকে জিতে ফিরতে পারেনি সোলারির দল। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যালকমের গোলে ড্রয়ে মাঠ ছাড়েন মেসি-সুয়ারেজরা।

বুধবার রাতে কোপা ডেল রের সেমিফাইনালের প্রথম লেগটি শেষ হয় ১-১ গোলে। ফলে ফাইনালে যেতে অপেক্ষা ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সেদিন দ্বিতীয় লেগ হবে রিয়ালের ঘরের মাঠ বার্নাব্যুতে।

মেসিকে ছাড়াই এল ক্ল্যাসিকো শুরু করে বার্সা। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ায় রিয়াল মাদ্রিদ। ৬ মিনিটে এগিয়ে যায় তারা। বাঁ-দিক থেকে ভিনিসিয়াস জুনিয়রের ক্রস ধরে ছোট ডি-বক্সে বল বাড়ান করিম বেনজেমা। আর তা নিখুঁতভাবে বার্সার জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার ভাসকেজ। বার্সেলোনার বিরুদ্ধে এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৫টি অ্যাওয়ে ম্যাচের প্রতিটিতেই গোল পেল রিয়াল।

Banglabid

সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠা বার্সেলোনা ৩৩ মিনিটে ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয়। ম্যালকমের ফ্রি-কিকে ইভান রাকিটিচের হেড গোলরক্ষককে পরাস্ত করলেও ক্রসবারে বাধা পায়। এর দু’মিনিট পর আট গজ দূর থেকে সুয়ারেজের বাঁ-পায়ের শট ঝাঁপিয়ে রুখে দেন নাভাস।

দ্বিতীয়ার্ধের শুরুতে রিয়ালের খেলায় গতি কমে যায়। সেই সুযোগে চাপ বাড়ানো বার্সেলোনা ৫৭ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়। ম্যালকমের গোলে সমতায় ফেরে বার্সা।

রক্ষণ ভেঙে বাঁ-দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়া আলবাকে ঠেকাতে ছুটে আসেন নাভাস। আলগা বল পেয়ে জোরাল শট নেন সুয়ারেজ। বল পোস্টে লেগে চলে যায় ডান দিকে ফাঁকায় দাঁড়িয়ে থাকা ম্যালকমের পায়ে। বাঁ-পায়ের উঁচু শটে বল ঠিকানায় পাঠান বার্সার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৬৪ মিনিটে দু’দলই একই সঙ্গে দু’টি করে পরিবর্তন করে। কৌতিনহো এবং রাকিটিচকে বসিয়ে মেসি ও ভিদালকে নামায় বার্সেলোনা। আর ভিনিসিয়াস ও লরেন্তেকে তুলে গ্যারেথ বেল ও কাসেমিরোকে নামায় রিয়াল।

Reneta

দুই দলই জোড়া পরিবর্তন করায় ম্যাচে নতুন করে গতি ফেরে। মাঠে নামার খানিক পরেই দারুণ ক্ষিপ্রতায় কয়েকজনকে কাটিয়ে অনেকটা এগিয়ে যান মেসি। কিন্তু তাকে ফাউল করে থামান ভাসকেজ।

৮৩ মিনিটে বেনজেমার পাস ডি-বক্সের মুখে পেয়েছিলেন বেল। ভেতরে ঢুকে একজনকে কাটান ওয়েলস ফরোয়ার্ড। কিন্তু শেষ পর্যন্ত বলের নিয়ন্ত্রণ রাখতে পারেননি। অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে ২৭ ফেব্রুয়ারি ঘরের মাঠে ফিরতি পর্বে মাঠে নামবে রিয়াল। আর ৩০বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা নামবে টানা পঞ্চমবার ফাইনালে ওঠার হাতছানিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল ক্ল্যাসিকোবার্সারিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রংপুরের ঘাটতি ছিল যে জায়গায়

পরবর্তী

পাবনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

পরবর্তী
পাবনা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের সংবাদ ও তথ্যের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

এভারটনকে হারিয়ে শীর্ষে ম্যানসিটি

সর্বশেষ

‘ভারতে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রায় ৮শ’ মার্কিন সেনা হতাহত

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদে নিজের আসনে বসে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
ছবি: আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন মোহেবি।

পরবর্তী যুদ্ধে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করার হুঁশিয়ারি ইরানের

আগস্ট ২০, ২০২৬

ফাইনালে ‘কিছু একটা ঘটেছিল’ সম্পর্কে যে কথা জানাল আর্জেন্টিনা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT