বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেন্স ভলিবল চ্যালেঞ্জ কাপে মালদ্বীপকে ৩-২ সেটে হারিয়ে আসরে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ।
টানা চার ম্যাচ হারের পর লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে হারিয়ে উল্লাসে মেতেছে লাল-সবুজের মেয়েরা।
সোমবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচের প্রথম সেটে মালদ্বীপ এগিয়ে গেলেও পরের সেটে বাংলাদেশ ঘুরে দাঁড়ায়।
তৃতীয় সেট জিতে বাংলাদেশ খুশির সুবাস ছড়াতে থাকে। চতুর্থ সেটে হেরে বসলেও পঞ্চম সেট জিতে আনন্দে ভাসে স্বাগতিকরা।







